বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ
সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​এমপি রফিকুল ইসলাম খান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত নৌ-পুলিশের সাঁড়াশি অভিযানে ৭ দিনে ৩ কোটি ৯৭ লাখ মিটার অবৈধ জাল জব্দ, গ্রেফতার ২৮১ আরো ৩ উপদেষ্টা ও ১ বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল তেজগাঁও জোনের ছয় থানা এলাকায় অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৮৫ গাড়িচালকের সঙ্গে পরকীয়া রবি চৌধুরীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের পৃথক স্থান থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়ার পৃথক স্থান থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে রায়গঞ্জের উপজেলার সলঙ্গা থানার সাহেবগঞ্জ এলাকার ফুলজোড় নদীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মো. আব্দুল লতিফ ওরফে খতিব (৪৫) নামের এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। উল্লাপাড়া উপজেলার চৌকিদাহ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


নিহত গরু ব্যাসায়ী লতিফ উপজেলার সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। উল্লাপাড়া উপজেলার চৌকিদাহ ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


স্থানীয় সূত্রে জানা যায়, খতিব দীর্ঘদিন ধরে গরু কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গত রবিবার রাতে তিনি নিখোঁজ হন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার ভোরে স্থানীয়রা ফুলজোড় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।


সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহের হাত-পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে।” তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


অপর দিকে, উল্লাপাড়া উপজেলার চৌকিদাহ ব্রিজ থেকেও অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।


উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরহদেটি উদ্ধার করা হয়েছে। নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের ফিঙ্গারপ্রিন্ট নেয়ার পর নাম পরিচয় পাওয়া যাবে। তিনি আরো জানান মহরদেহটি হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর