মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ
কালিয়াকৈরে ইউপি সচিবের অসংলগ্ন ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার কাজিপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা উল্লাপাড়ায় বর্ষা ও রবীন্দ্রসংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত উল্লাপাড়ায় বর্ষা এবং রবীন্দ্রনাথ শিরোনামে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত 
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কালিয়াকৈরে ইউপি সচিবের অসংলগ্ন ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক: / ১ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সচিব আবদুস ছামাদ সরকারের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নানা প্রতিক্রিয়া ও আলোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার(২৫আগস্ট) বিকেল তিনটার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দেখা যায় ।

জানা গেছে, উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সচিব তার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি (Md. Abdus Samad Sarker) থেকে তিনি একটি পোস্টে লেখেন আমি আঃ ছামাদ শয়তানের গুহায় চাউল ভেজে খাই। আমার সাথে শয়তানী? তিন কুল পড়ে শুয়ে ঘুমাই। শয়তায় সাড়ারাত শরীর টিপে দেয়। আরামে ঘুমাই। বিদ্যুৎ গেল না এলো নাহি টের পাই। কি কিছু বুঝলাইন?


একজন দায়িত্বশীল সরকারি চাকুরিজীবী ও ইউনিয়ন পরিষদ সচিবের আইডি থেকে এমন অদ্ভুত ও অসংলগ্ন বক্তব্য পোস্ট করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল ও সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে বিস্ময় ও নানা মুখরোচক আলোচনার সৃষ্টি হয়েছে।বিষয়টির সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আটাবহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাকিল মোল্লা জানান, কেন এ ধরনের স্ট্যাটাস দিয়েছে বিষয়টি আমি বুঝতেছি না।

এবিষয়ে আটাবহ ইউনিয়ন পরিষদের সচিব জানান, আমার ব্যক্তিগত মতামত কি ফেসবুকে দিতে পারি না। আমার এক বন্ধুকে উদ্দেশ্য করে লেখা হয়েছে । এ বলে মোবাইল রেখে দেন।

কালিয়াকৈর উপজেলা নিবার্হী এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান, খোঁজ নিয়ে বিষয়টি আমি দেখতেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর