মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা উল্লাপাড়ায় বর্ষা ও রবীন্দ্রসংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত উল্লাপাড়ায় বর্ষা এবং রবীন্দ্রনাথ শিরোনামে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত  এলএনজি আমদানিতে আরও ৩৫০ মিলিয়ন ডলারের গ্যারান্টি দেবে বিশ্বব্যাংক সিরাজগঞ্জে এমপির গাড়ীতে হামলা, প্রধান আসামি গ্রেপ্তার ফ্রান্সের গ্রামে টর্নেডোর তাণ্ডব: ৩০০ বাড়ি ক্ষতিগ্রস্ত, আহত ৪১ একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’—শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণে প্রতিমন্ত্রী আমিনুল হক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

উল্লাপাড়া মডেল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে উপজেলার নেওয়ারগাছা নতুন পাড়া গ্রামের পাশের থলিয়ার বিল থেকে প্রায় ৭০ বছর বয়সী মালা খাতুন নামের এক বৃদ্ধার ভাসমান মরদেহ উদ্ধার করেছে| মালা এই গ্রামের মৃত আনসার প্রামাণিকের স্ত্রী|
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ সেলিম জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে মালা খাতুনের মরদেহ থলিয়ার বিল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছে| মরদেহের ডান কানের নতিতে আঘাতের চিহ্ন রয়েছে| তবে শরীরে আর কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি| মালা খাতুনের মৃত্যুর কারণ সম্পর্কে তার স্বজন ও স্থানীয়রা কিছুই বলতে পারছে না| এ কারণে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারবে না|
নিহত মালা খাতুনের ভাই জয়নাল আবেদীন জানান, তার বোন একা বাড়িতে থাকতেন| তার ছেলে মেয়েরা ঢাকা থাকেন| তার বোন পাশ্ববর্তী খাল বিলে মাছ ধরে বিক্রি করতেন| জয়নাল আবেদীন থাকেন ২ কিলোমিটার দূরে বালসাবাড়ী গ্রামে| সকাল বেলা স্থানীয় লোকজন তার বোনের মরদেহ পাশের বিলে ভাসতে দেখে তাদেরকে খবর দেয়| আপাততঃ কিভাবে মালা খাতুন মারা গেলেন তারা তা বুঝতে পারছেন না বলে পুলিশ ও গণমাধ্যম কর্মীদেরকে জানান|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর