বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ কালিয়াকৈরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে আহতের ঘটনার যুবক গ্রেফতার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জ পৌর মেয়র প্রার্থী হাজী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় সিরাজগঞ্জের মতি সাহেবের ঘাটে সিরাজগঞ্জ পৌর নাগরিক সমাজের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সিরাজগঞ্জ পৌর মালশাপাড়া মাদ্রাসা ও কবরস্থানের সাধারণ সম্পাদক, আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান, ধানবান্ধি আদর্শ মানব কল্যাণ সমাজের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুস সাত্তারকে নিয়ে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।
বক্তারা আরও বলেন, মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্যসম্বলিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাতে সিরাজগঞ্জ পৌরবাসীর হাজারো নাগরিক মানববন্ধনে দাঁড়িয়েছেন।

মানববন্ধনে দাঁড়িয়ে আমরা সিরাজগঞ্জ পৌরবাসী বলছি, আসন্ন সিরাজগঞ্জ পৌর নির্বাচনে হাজী আব্দুস সাত্তার দলমত-নির্বিশেষে মেয়র পদে নির্বাচন করবেন, ইনশাআল্লাহ।

এই নির্বাচনকে ঘিরে কতিপয় ব্যক্তি হাজী আব্দুস সাত্তারের কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহলের মাধ্যমে সাংবাদিককে মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য দিয়ে একটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ করিয়েছেন। প্রকাশিত সংবাদটি আদৌ সত্য নয়।

এ ছাড়া টাঙ্গাইল জেলার প্রতিনিধির মাধ্যমে সিরাজগঞ্জের সংবাদ পরিবেশন করা হয়েছে, যা আইনবহির্ভূত। ইতোমধ্যে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মানববন্ধনে দাঁড়িয়ে আমরা সিরাজগঞ্জ পৌরবাসী আরও বলেন, হাজী আব্দুস সাত্তার একজন বিশিষ্ট ব্যবসায়ী, দানশীল ও গরিব-দুঃখী মানুষের পরম বন্ধু। তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন।
তিনি আব্দুস সাত্তার ফাউন্ডেশনের মাধ্যমে নিজস্ব স্বেচ্ছাসেবীদের নিয়ে প্রতিদিন সকালে পৌর এলাকার বিভিন্ন রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ ছাড়া পৌর এলাকার বিভিন্ন কবরস্থান, মন্দির ও গির্জা এবং ফোরলেন সড়কের ডিভাইডারে বৃক্ষরোপণ, বন্যার্তদের সহযোগিতা, পৌর এলাকায় জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশন, মসজিদ-মাদ্রাসা-মন্দির-গির্জায় অনুদান, দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের সহযোগিতা, কন্যাদায়গ্রস্ত পিতাকে দায়মুক্ত করা, ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণমুক্ত করা, হাসপাতালে দরিদ্র রোগীদের সহযোগিতা, স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা এবং দুঃখী মানুষের পাশে থেকে নানাবিধ সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
বক্তারা বলেন, হাজী আব্দুস সাত্তারের সামাজিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে তাঁর মান-সম্মান ক্ষুণ্ন করতে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট ও ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করিয়েছে। মিথ্যা এই সংবাদ অনলাইন পত্রিকা থেকে দ্রুত অপসারণ করতে হবে। সংবাদটি দ্রুত অপসারণ না করলে সংশ্লিষ্ট পত্রিকার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


বক্তারা আরও বলেন, হাজী আব্দুস সাত্তার সরকারের কাছ থেকে ইজারা নিয়ে বালুমহাল পরিচালনা করছেন। বিষয়টি সিরাজগঞ্জ প্রশাসন, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাই অবগত রয়েছেন। এ কারণে কুচক্রী মহল সিরাজগঞ্জের সাংবাদিকদের ব্যবহার করতে না পেরে অন্য জেলার সাংবাদিককে ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছে।
মানববন্ধন থেকে আরও বলেন, হাজী আব্দুস সাত্তার আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছুক ছিলেন না। পৌরবাসী তাঁকে নির্বাচনে অংশগ্রহণের জন্য চাপ প্রয়োগ করেন। সিরাজগঞ্জ পৌরবাসীর সার্বিক বিষয় বিচার-বিশ্লেষণ করে হাজী আব্দুস সাত্তার মেয়র পদে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করায় একটি কুচক্রী মহল তাঁকে নিয়ে বিভিন্ন কূটকৌশল ও ষড়যন্ত্র শুরু করেছে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের সাংবাদিকদের ব্যবহার করতে না পেরে টাঙ্গাইল জেলার সাংবাদিককে ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করিয়েছে।
বক্তারা আরও বলেন, কুচক্রী মহলকে সাবধান করে বলে দিতে চাই, যার প্রতি মহান আল্লাহ তায়ালার করুণা ও জনগণের ভালোবাসা রয়েছে, তাঁকে নিয়ে কোনো কূটকৌশল করে লাভ নেই। দোষ-ত্রুটি নিয়েই মানুষ। মানুষের জন্য কাজ করতে গেলে কিছু ভুলত্রুটি থাকতে পারে। ঠিক তেমনি হাজী আব্দুস সাত্তারের মানবিক কর্মকাণ্ডে কোনো ভুলত্রুটি থাকলে তা পরিহার করে তাঁর সামাজিক কর্মকাণ্ডগুলো সমাজের সামনে তুলে ধরার জন্য অনুরোধ করছি।


সরকারি হাজী কোরপ আলী কলেজের সাবেক অধ্যক্ষ মকতেল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত আলী খান, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সিরাজগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজ উদ্দিন সেখ, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হোসাইন বাবু, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি ইমরুল হক ইমেজ, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা মো. নুরনবী হোসাইনী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমেদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর