শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
রাজধানীতে গাড়ির যন্ত্রাংশ চোর চক্রের চার সদস্য গ্রেফতার নওগাঁয় একটি ক্লিনিকে ২টি জমজ সন্তান জন্ম নিলেও ১টি সন্তান উধাও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা রাশিয়ার কাছ থেকে ৯০ ক্ষেপণাস্ত্র লঞ্চার পাচ্ছে ইরান এক দশকে পাকিস্তানের বৈদেশিক ঋণ বেড়েছে দ্বিগুণ কুমিল্লায় কাশ্মীরি মেডিকেল শিক্ষার্থী মৃত্যু, ঘটনাস্থল পরিদর্শন করেন ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের দ্বিতীয় সভা ৯ নভেম্বর নির্বাচনে বড় হার, স্বপদেই থাকছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী? চলতি বছরের শেষেই স্কুলশিক্ষার্থীরা নতুন বই হাতে পাবে রাশিয়ার হয়ে গোয়েন্দা-অস্ত্র সরবরাহ, পোল্যান্ডে গ্রেফতার ৬
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

গাজায় তুর্কি সেনাদের ঢুকতে দেবেন না নেতানিয়াহু

অনলাইন ডেস্ক: / ১৯৯ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
-ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় উপত্যকায় স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে মিসরের নেতৃত্বে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এ বাহিনীতে মিসরের পাশাপাশি তুরস্ক, ইন্দোনেশিয়া এবং আজারবাইজানকে মূল সৈন্যদাতা দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে গাজায় কোনও তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

দ্য জেরুজালেম পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ রাশাদ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহু এই মন্তব্য করেছেন।

নেতানিয়াহু বলেন, আমরা তুর্কি সেনাদের গাজায় প্রবেশের অনুমতি দেব না।

তিনি আরও যোগ করেন, মৌলিক পরিবর্তন না আনলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) গাজা শাসনে অংশ নিতে পারবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, হামাস কোনওভাবেই গাজার নতুন প্রশাসনের অংশ হতে পারবে না।

নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময়ে এসেছে যখন যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা চলছে।

গাজা পুনর্গঠনের জন্য ৬ হাজার ৭০০ কোটি ডলারের বেশি লাগবে বলে ধারণা করা হচ্ছে। বেসরকারি বিনিয়োগের পাশাপাশি মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো এ অর্থের যোগান দেবে। সূত্র: রয়টার্স, আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর