বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
রায়গঞ্জে শিক্ষকদের দক্ষতা উন্নয়নে গুডনেইবারসের প্রশিক্ষণ কর্মশালা সিংড়া উপজেলা পর্যায়ে স্টেক হোন্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে ৬ লাখ টাকার গাঁজা জব্দ জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাতে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ

অনলাইন ডেস্ক: / ১১৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
-সংগৃহীত ছবি।

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে প্রিপারেটরি স্কুলে দুইটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪ মিনিটে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, দুইটি মোটরসাইকেলে চারজন এসে পরপর দুটি পেট্রোল বোমা প্রিপারেটরি স্কুল লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতে দুইটি মোটরসাইকেল এসে একটি রাউন্ড দিয়ে প্রিপারেটরি স্কুলের সামনে থেমে যায়। এদের মধ্যে দুটি মোটরসাইকেলের চালকের মাথায় হেলমেট; বাকি দুইজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা ছিল। এরপর একটি মোটরসাইকেল থেকে নেমে একজন পেট্রোল বোমায় আগুন ধরিয়ে দু’টি বোমা স্কুলে লক্ষ্য করে নিক্ষেপ করে। পরে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি বলেন, স্কুলকে লক্ষ্য করে দু’টি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর