শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল হ্রাস পেয়ে প্রায় স্থবির

অনলাইন ডেস্ক: / ৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
-হরমুজ প্রণালি

আঞ্চলিক উত্তেজনার কারণে বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান জলপথ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ চলাচল প্রায় ৯০% থেকে ৯৫% পর্যন্ত হ্রাস পেয়ে প্রায় স্থবির হয়ে পড়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার আগে এই প্রণালি দিয়ে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৪০টি জাহাজ চলাচল করলেও, সাম্প্রতিক সময়ে নিরাপত্তা ঝুঁকি এবং মার্কিন নৌ-অবরোধের কারণে তা দৈনিক মাত্র ৫ থেকে ১৫টি জাহাজে নেমে এসেছে।

ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের উদ্ধৃতি দিয়ে প্রাথমিক শিপিং তথ্যে জানানো হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে বৃহস্পতিবার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল হ্রাস পেয়েছে।

‌‘কেপলার’-এর তথ্য অনুযায়ী, জলপথটি দিয়ে মাত্র পাঁচটি পণ্যবাহী জাহাজ অতিক্রম করেছে। যা আগের দিনের ১৭টি এবং ১০ দিনের গড় ১৫টির চেয়ে বেশ কম।

কেপলারের (জিএমটি ০২:২৫) প্রাথমিক তথ্যে দেখা যায় যে, অতিক্রমকারী এই পাঁচটি জাহাজের মধ্যে দু’টি মাঝারি-পাল্লার ট্যাঙ্কার এবং একটি বিশাল গ্যাস পরিবাহী জাহাজ ছিল। এই সংখ্যা পরিবর্তিত হতে পারে, কারণ কিছু জাহাজ সাধারণত যাত্রাপথে তাদের ট্রান্সপন্ডার বা ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রাখে।

সূত্র: আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর