বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের শিক্ষাজীবন স্বাভাবিক রাখতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার বৈদ্যরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ব্যাগ উপহার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টায় কেয়ার এক্রোস কমিউনিটিস (সিএসি)-এর সহযোগিতায় এবং হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের উদ্যোগে এ স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০টি পরিবারের ৫০ জন শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হ্যাপি ড্রিমস ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সুষ্ময় দাস, ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) হবিগঞ্জ জেলার সভাপতি দেবাঞ্জন দত্ত কাব্য, সাধারণ সম্পাদক মুশফিরাহ মুনসহ এনসিটিএফের সদস্য রুপন্তী রিদা হাসিনা, রূপাঞ্জনা চৌধুরী ও তাইয়েন হোসেন খান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মিজানুর রহমান, অভিভাবক সদস্য মোঃ জয়নাল আবেদীন, জমিদাতা সদস্য মোঃ মর্তুজ আলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় পাল।
বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের পড়াশোনা চালিয়ে নিতে উৎসাহিত করা এবং তাদের শিক্ষার প্রয়োজনীয় উপকরণে সহায়তা করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
আয়োজকরা জানান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করতে সমাজের বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে এগিয়ে আসতে হবে। শিশুদের শিক্ষা যেন কোনোভাবেই দুর্যোগের কারণে বাধাগ্রস্ত না হয়, সে লক্ষ্যেই হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন ও কেয়ার এক্রোস কমিউনিটিস (সিএসি) ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে।