সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সর্বশেষ
দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর শাহজালালে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবারসহ যুবক আটক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার কামারখন্দে প্রবাসী পরিবারকে অবরুদ্ধের চেষ্টা, রাস্তা-বিদ্যুৎ সংকটে মেয়ের বিয়ে বন্ধ বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত, অন্যকে উৎসাহিত করতে সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সোলার প্যানেল থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গাকে যেভাবে উদ্ধার দাউদকান্দির পুরাতন সেতু বন্ধ, নতুন সেতু ব্যবহারের অনুরোধ: হাইওয়ে পুলিশ সরকারের ৯০% পতন হয়ে গেছে’, পোস্ট দেওয়া যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেফতার শাহজালালে সাড়ে সাত কেজি স্বর্ণের পেস্টসহ আটক ৩
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে ১৩ টি জলাশয় ও পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ১৫৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬-২০২৭ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় আভ্যন্তরীন  জলাভূমি, প্লাবন ভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়  বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলা  প্রশাসন আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ -১ (কাজিপুর) সাংসদ সেলিম রেজা।
উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ পারভীন এর  সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মাহবুবর রহমান, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব)  শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, কাজিপুর পৌরসভার সাবেক মেয়র আব্দুস সালাম, থানা অফিসার  তদন্ত মনোজিদ  কুমার নন্দী , উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,  উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল হুদা তালুকদার,  মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী , সমবায় অফিসার খালেদুজ্জামান খান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক,  আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক মোঃ ওয়াহীদুজ্জামান মিনু, পৌর সভার  সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ,মৎস্য  বিভাগের ক্ষেত্র সহকারী ইসমাইল হোসেন সহ বিভিন্ন দপ্তরের  কর্মকর্তাবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, সরকারি জলাশয় ও পুকুরে উপযুক্ত প্রজাতির মাছের পোনা অবমুক্ত করে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় মাছের পোনা, পুকুর প্রস্তুতি, পানির গুণাগুণ ও মাছের রোগ ব্যবস্থাপনা বিষয়ে সেবাও দিয়ে থাকে।  এ সময় রুই জাতীয় পোনামাছ ২৮৫.৭ কেজি অবমুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর