মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ
খানসামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত কুড়িগ্রামে চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া ডিগ্রি ব্যবহারের অভিযোগ, প্রতারিত হচ্ছেন রোগীরা রাজশাহীতে ফটোসাংবাদিক কাচুকে ফাঁসানোর অভিযোগ: তীব্র নিন্দা ও ক্ষোভপ্রকাশ কুড়িগ্রামে মন্দিরে চুরি, রাধাকৃষ্ণের মূর্তিসহ পূজার সামগ্রী লুট: আটক ৪ নওগাঁয় মাদক বিরোধী অভিযানে ৩৪ পিস ফেন্সিডিল ও সাড়ে সাত কেজি গাঁজাসহ গ্রেফতার ১ ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেফতার গৃহকর্মী সেজে শিশু অপহরণ, শিশু উদ্ধারসহ গ্রেফতার বেলী বেগম জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ উদ্ধার করল পুলিশ, পুরস্কৃত দুই কর্মকর্তা অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৩ সিরাজগঞ্জের রায়গঞ্জে ওয়ার্ড মাস্টার কম্পিটিশন অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

দিল্লিতে ‘ইন্ডিয়া’ জোটের বিক্ষোভ আজ, যোগ দেবেন মমতা

অনলাইন ডেস্ক: / ৫৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভোটার তালিকায় অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ভারতের রাজধানীতে দিল্লিতে আজ বড় পরিসরে বিক্ষোভে নামছে বিরোধী দলগুলোর জোট ‘ইন্ডিয়া’। দিল্লির রাজপথ দখলের ঘোষণা দিয়েছে তারা।

এই বিক্ষোভে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। এদিন জোটের জ্যেষ্ঠ নেতাদের একটি প্রতিনিধিদলের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করে তার কাছে একটি স্মারকলিপি দেওয়ারও কথা রয়েছে। বিষয়টি নিয়ে তার হস্তক্ষেপও চাইবেন তারা।

গতকাল সাংবাদিকদের সঙ্গে আলপাকালে জোটের নেতারা বলেন, ‘সিইসি জ্ঞানেশ কুমারকে সরাতেই হবে এবং এ নিয়ে আপসের কোনো সুযোগ নেই’। জনগণ সোমবার দিল্লির রাজপথ দখলে নেবে এবং দাবি আদায় করেই মাঠ ছাড়বে।

প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, সোমবার কংগ্রেস, ইন্ডিয়া জোট ও দেশের তরুণেরা আবারও বিপুলসংখ্যায় রাজপথে নামবেন। তার ভাষ্য, এবারও তাদের প্রতিবাদের আওয়াজ সারা দেশে আরও জোরালোভাবে ছড়িয়ে পড়বে।

এদিকে বিক্ষোভ কর্মসূচি নস্যাৎ করতে রাজধানী দিল্লিতে বিপুল সংখ্যাক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বিভিন্ন রাজ্য থেকে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী আনা হচ্ছে বলেও দাবি করেন  বিরোধী দলের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর