বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত নওগাঁয় ১২০ বস্তা ডিএপি সার পাচার আটক করলেন স্থানীয়রা উল্লাপাড়ায় ছাগল গাছ খাওয়াকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা-ভাঙচুর: নারীসহ আহত ৩ বাগদান ভাঙার কয়েক সপ্তাহের মধ্যেই ফের একসঙ্গে পৃথ্বী শ-আকৃতি দেশের বাজারে আজকের স্বর্ণের দাম স্ত্রী-ছেলেসহ কাদের মির্জার বিরুদ্ধে দুদকের তিন মামলা প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল ৫ বছরে দেশে চিনির ব্যবহার কমেছে প্রায় ৩৩ শতাংশ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু, বাবা গুরুতর আহত

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ / ৩৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে পারুল বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী সরদার আলী। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে মুত্তাকীন আলম শোভন পলাতক রয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মুত্তাকীন আলম শোভন মাদকাসক্ত হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য বগুড়ার একটি পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) রাখা হয়েছিল। সেখানে দীর্ঘ দুই বছর থাকার পর সম্প্রতি পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আসার পর তিনি আবারও মাদকাসক্ত হয়ে পড়েন।
একারনে আবারও  ওই পুনর্বাসন কেন্দ্রের লোকজন শোভনকে নিতে তাদের বাড়িতে আসেন। বিষয়টি টের পেয়ে ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতর ছুরি দিয়ে নিজের মায়ের ওপর হামলা চালান শোভন। এলোপাতাড়ি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এসময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে স্বামী সরদার আলীও গুরুতর আহত হন। হামলা চালিয়ে শোভন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সরদার আলীকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
 কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান,পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সরকারি  হাসপাতালের মর্গে প্রেরন করেছে । আসামী গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর