বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুর  বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট শাহজালাল বিমানবন্দরে ৩ যাত্রীর লাগেজ চুরি,আসামি গ্রেফতার ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ৫ বেলকুচিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আব্দুল ওয়াদুদ তুহিন নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড আরশিনগর ইউনিয়নকে বদলে দিতে চান ফরিদ আহাম্মদ তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৫ শেরপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ঘরবাড়ি পুড়ে ছাই দুর্গাপূজায় ৩ স্তরের নিরাপত্তা দিচ্ছে এসআরবি-১, নাশকতায় কঠোর ব্যবস্থা দুর্গাপূজায় এসআরবির কমান্ডো-বোম্ব-ড্রোন টিমের নজরদারি
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুর  বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট

কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

শারদীয় দূর্গাপুজা ২০২৬ নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন এর লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট।

২০ অক্টোবর  মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কাজিপুর  উপজেলার পৌরসভার সার্বজনীন দেবালয় , সোনামুখি শিখা স্মৃতি  সার্বজনীন দূর্গা মন্দির , সোনামুখী সাহাপাড়া সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন  সিরাজগঞ্জ  আনসার ও ভিডিপি  (বিভিএমএস)  জেলা কমান্ড্যান্ট আলী রেজা রাব্বী।

পরিদর্শনকালে  তিনি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের দায়িত্ব পালন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।তিনি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন করেন, আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল আচরণ ও সমন্বিত ভূমিকার প্রশংসা করেছেন এবং দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনগুলোতে বাহিনীর পেশাদারিত্ব, জনসম্পৃক্ততা ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও তিনি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পূজামণ্ডপে ডিউটিরত আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীলতার ভূয়সী প্রশংসা করেন।

মহোদয় তার বক্তব্যে আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম ও পারস্পরিক সহযোগিতার যে ধারা গড়ে উঠেছে, তা আসন্ন নির্বাচনসহ দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় আয়োজনগুলোতে কার্যকর ভূমিকা রাখবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা, দায়িত্ববোধের যে ইতিবাচক পরিবর্তন এসেছে, তা দেশের নিরাপত্তা ব্যবস্থাপনায় একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে মনে করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি  কর্মকর্তা নুসরাত জাহান।  উল্লেখ যে, শারদীয় দূর্গাপুজা ২০২৬ নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপন এর লক্ষ্যে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলায় বিভিন্ন পুজা মন্ডপে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা দায়িত্ব পালনের নিমিত্তে গত১৫/১০/২০২৬ খ্রি. তারিখ হতে আনসার ও ভিডিপি সদস্য সদস্যাগণ স্বল্পকালীন মোতায়েনে নিয়োজিত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর