বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
সর্বশেষ
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের রোড শো আয়োজন উল্লাপাড়া ডক্টরস সোসাইটির নতুন কমিটি গঠন সুকুমার সভাপতি স্বপন সাধারণ সম্পাদক নির্বাচিত ইউনিসেফের চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেফতার ২ উল্লাপাড়ায় করতোয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৭ কাজিপুর  বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট শাহজালাল বিমানবন্দরে ৩ যাত্রীর লাগেজ চুরি,আসামি গ্রেফতার ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৭ লাখ টাকা ডাকাতি, গ্রেফতার ৫ বেলকুচিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান দিলেন আব্দুল ওয়াদুদ তুহিন নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের রোড শো আয়োজন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

আজ ২২ অক্টোবর ২০২৬, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রোড শোর অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা মেট্রো-২ সার্কেলের উদ্যোগে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল (হুজুরবাড়ি গেট) এলাকায় সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ কর্মসূচির আওতায় প্ল্যাকার্ড প্রদর্শন, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ এবং গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার সংযোজন করা হয়। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালিত হয়।

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এ রোড শোতে অংশগ্রহণ করেন বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব সৈয়দ আইনুল হুদা চৌধুরী এবং সার্কেলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, মোটরযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আসুন, সড়ক আইন মেনে চলি, নিরাপদ সড়ক গড়ি।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর