শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: / ২৯০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫


জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এনায়েতপুর থানা সদর থেকে মিছিল বের হয়ে কেজিমোড়স্থ প্রেসক্লাব চত্বরে গিয়ে পথসভায় মিলিত হয়।

এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও সাধারন বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

সভায় সভাপতিত্ব করেন খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী গোলাম হোসেন গোলাপ। বক্তব্য রাখেন এনায়েতপুর থানা যুবদলের সদস্য সচিব সাইদুল ইসলাম রাজ, থানা কৃষকদলের সাধারন সম্পাদক মুক্তার হাসান, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জিকে ফরিদ ও জেলা ছাত্রদলের সহসভাপতি ইউসুফ আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করছি। একই সাথে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ সকল ফ্যাসিষ্টদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর