বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে জিয়ারতে বিএনপি নেতারা ফেরিওয়ালা পারুলকে ভ্যানগাড়ি উপহার দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা টিটু লুইজিয়ানায় ১০০ বিলিয়ন ডলারের মহাকাশঘাঁটি নির্মাণের ঘোষণা মাস্কের কাল বসছে তৃতীয় অধিবেশন : ইস্যুভিত্তিক বিতর্কে উত্তপ্ত হবে সংসদ পোশাক নিয়ে বিতর্কে মুখ খুললেন কৃতি মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু ‘যুক্তরাষ্ট্রের পক্ষে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়া সম্ভব’ দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের ভরি কত?
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাধবদীতে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক ভিডিও প্রদর্শন ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২২০ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫




মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী আসন্ন শীতকালীন ও শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি হ্রাস এবং অগ্নি-দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি কমানোর লক্ষ্যে সারা দেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে নরসিংদী মাধবদী বাজার ফায়ার স্টেশনের উদ্যোগে মাধবদী শেখেরচর বাজার (বাবুরহাট) এলাকায় প্রজেক্টর স্ক্রিনে অগ্নি-নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক ভিডিওচিত্র প্রদর্শন ও গণসংযোগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কার্যক্রমে অংশগ্রহণকারীদের গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের সময় করণীয়, অগ্নি নির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পের সময় আত্মরক্ষার উপায় ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও সচেতন করা হয়। একই সঙ্গে ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ সম্পর্কে প্রচার চালানো হয়।

এ সময় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে সচেতনতামূলক এই উদ্যোগটি প্রাণবন্ত রূপ পায়। পুরো কার্যক্রমের নেতৃত্ব দেন মাধবদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন সচেতনতা প্রচারণা সাধারণ মানুষকে অগ্নি দুর্ঘটনার ঝুঁকি সম্পর্কে আরও সতর্ক করবে এবং নিরাপদ সমাজ গঠনে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর