শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
মোবাইল নিয়ে পালানোর সময় হাতেনাতে ছিনতাইকারী ধরা গভীর সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোটসহ ৪ জেলে উদ্ধার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি: অতিরিক্ত কমিশনার নজরুল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সিরাজগঞ্জের শাহজাদপুরের জালালপুর ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন সিংড়ায় অধ্যক্ষের ব্যতিক্রমী উদ্যোগ, নিজ অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম উপহার জয়পুরহাটে মাদ্রাসাছাত্রীকে পিটিয়ে জখম,থানায় মামলা শ্রীলঙ্কায় শুরু হয়েছে সার্ক প্রধান ভেটেরিনারি কর্মকর্তাদের সভা সিরাজগঞ্জে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মৌলভীবাজারে আনসার–ভিডিপির নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: / ১৭৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬



আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার জেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যদের দীর্ঘমেয়াদি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা এবং সমন্বিত নিরাপত্তা কৌশলের মাধ্যমে বাহিনী নির্বাচনকালীন দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সদস্যরা বিগত প্রায় দেড় বছর ধরে চলমান প্রশিক্ষণ, যাচাই-বাছাই ও প্রস্তুতি কার্যক্রমের মধ্য দিয়ে উত্তীর্ণ হয়েছেন। যুগোপযোগী প্রশিক্ষণ কারিকুলাম, সফল প্রশিক্ষণ সম্পন্ন, বাহিনীর AVMIS সফটওয়্যারে অন্তর্ভুক্তকরণ এবং তরুণ সদস্যদের অগ্রাধিকার দিয়ে নির্বাচনকালীন প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় রিজার্ভ সদস্যও প্রস্তুত রাখা হয়েছে।

অতিরিক্ত মহাপরিচালক জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা দায়িত্ব পালন করবেন। অধিক গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে ৩ জন অস্ত্রধারী সদস্য এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রে ২ জন পুরুষ সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। এছাড়া দুইজন সদস্যকে নির্বাচনী সুরক্ষা সফটওয়্যারের End User বা প্রথম সাড়াদানকারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মৌলভীবাজার জেলার ৫৫৪টি ভোটকেন্দ্রে মোট ৭,২০২ জন আনসার ও ভিডিপি সদস্য ও সদস্যা নির্বাচনী নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের আগে সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন, সমন্বয় এবং বাহিনী প্রদত্ত নির্দেশনা সম্পর্কে স্পষ্ট ধারণা নিশ্চিত করতেই এ প্রস্তুতিমূলক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও ভিডিপি সদস্যদের পেশাদারিত্ব, রাজনৈতিক নিরপেক্ষতা এবং সততার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের চাপ বা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে বাহিনী প্রদত্ত নির্দেশনা অনুসরণ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর