বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
মাদক বিক্রির অভিযোগে তিন মাসের কারাদণ্ড কালিয়াকৈরে ইউপি সচিবের অসংলগ্ন ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য কাজিপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি কারখানায় ৩০ হাজার টাকা জরিমানা উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার কাজিপুর উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার গভীর সমুদ্রে বিকল ট্রলার: ১২ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা উল্লাপাড়ায় বর্ষা ও রবীন্দ্রসংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নাটোর-২ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

মোঃ রবিন খান, নিজস্ব প্রতিবেদক / ১০২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৫৯ নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক ইউনুস আলী তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। বুধবার নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তিনি এ ইশতেহার পাঠ করেন।

ইশতেহারে অধ্যাপক ইউনুস আলী স্থানীয় এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, কৃষি উন্নয়ন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মানোন্নয়নসহ প্রতিটি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইশতেহারে।

তিনি আরও বলেন, “জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করা হবে।

ইশতেহার ঘোষণাকালে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় তারা অধ্যাপক ইউনুস আলীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর