বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং তাড়াশ পৌরসভা মেয়র পদপ্রার্থী রাজিব আহমেদ মাসুমের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৮ অক্টোবর বুধবার দুপুরে তাড়াশ পৌরসভার চক্ষু হাসপাতাল সংলগ্ন বরইতোলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময়ে রাজীব আহমেদ মাসুম বলেন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমার এ ক্ষুদ্র আয়োজন। আমি দলকে ভালোবাসি দেশকে ভালবাসি। সর্বেপরি তাড়াশ বাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। আমি আপনাদের পাশে ছিলাম, পাশে আছি, ভবিষ্যতেও পাশে থাকবো ইনশাল্লাহ। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া এবং যুব সমাবেশ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপন করা হয়। এরপর দুপুরে বরই তলায় এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। বাদ জোহর দেশ ও জাতি,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর