বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
রাজধানীতে মাদকসহ তিনজন, ছিনতাইয়ের চেষ্টায় একজন গ্রেফতার বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বে প্রতিশ্রুতিবদ্ধ জার্মানি ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ডিএমপির ২৪৪৬ মামলা এনায়েতপুরে জমি দখলে ব্যর্থ হয়ে মিথ্যা নারী নির্যাতন মামলার অভিযোগ! ভুক্তভোগীর ন্যায়বিচার দাবি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র স্থলবাহিনী সংলাপ সমাপ্ত, সহযোগিতা জোরদারে আলোচনা প্রায় ২৯ বছরের কর্মজীবন শেষে অবসরে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি মনিরুজ্জামান উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা তাড়াশে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ভালো নির্বাচনের সংস্কৃতি গড়তে হবে, যাতে ভবিষ্যতে সব নির্বাচন ওই মানের হয় ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় চলছে জমজমাট বাণিজ্য মেলা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

জুয়া, হাউজি ও লটারির মতো অনৈতিক আয়োজন ছাড়াই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমে উঠেছে জমজমাট গ্রামীণ শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬| স্থানীয় মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ মেলায় প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থী| দেশীয় পণ্য, হস্তশিল্প, শিশুদের বিনোদনমূলক রাইড ও বাহারি খাবারের সমাহারে মেলাটি হয়ে উঠেছে স্থানীয় মানুষের কাছে অন্যতম আকর্ষণীয়|

উল্লাপাড়া বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয় গত ৫ অক্টোবর| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আব্দুল কাদের শেখ| বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ|

মেলার অন্যতম বিশেষত্ব হলো, এখানে নেই কোনো জুয়ার আসর, হাউজি কিংবা লটারির আয়োজন| ফলে পরিবার-পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে মেলা ঘুরে দেখছেন দর্শনার্থীরা| সকালে লোকসমাগম তুলনামূলক কম থাকলেও বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের উপস্থিতি| নারী-পুরুষের পাশাপাশি শিশু-কিশোরদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ|

মেলার বিভিন্ন স্টলে স্থান পেয়েছে দেশীয় পণ্য, হস্তশিল্প ও গ্রামীণ ঐতিহ্যের নানা উপকরণ| রয়েছে হাতে তৈরি পোশাক, পাটের ছিকা, হাতে বানানো ব্যাগ, শিশুদের পোশাক, মাটির তৈরি খেলনা এবং মেয়েদের চুড়ি, মালাসহ বিভিন্ন ধরনের গহনা| এ ছাড়া নারীদের সাজসজ্জার সামগ্রী ও বাহারি খাবারের দোকানও রয়েছে| শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে বেশ কয়েকটি রাইড, যেখানে তাদের ভিড়ই বেশি চোখে পড়ছে|

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় মোট ৭০ জন উদ্যোক্তা তাঁদের পণ্য নিয়ে স্টল দিয়েছেন| দেশীয় পণ্যের প্রচার, স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করা এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানোই এ আয়োজনের অন্যতম লক্ষ্য|

মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী শিহাব সরকার, জামিউল ইসলাম ও জারিফ ইসলাম জানায়, আগে এ ধরনের মেলা দেখতে তাদের জেলা শহরে যেতে হতো| এবার বাড়ির কাছেই বাণিজ্য মেলার আয়োজন হওয়ায় সহজেই মেলায় আসতে পারছে তারা| প্রায় প্রতিদিন বিকেলে এসে বিভিন্ন রাইডে চড়াসহ মেলার নানা আয়োজন উপভোগ করছে| তাদের কাছে মেলাটি বেশ আনন্দের ও আকর্ষণীয়|

মেলায় কথা হয় স্থানীয় শিক্ষক জহুরুল ইসলাম ও রাজু আহমেদের সঙ্গে| তাঁরা বলেন, আগে বিভিন্ন শিল্প ও বাণিজ্য মেলায় জুয়ার আসর বসতে দেখা যেত| এসব আসরে তরুণ ও শিক্ষার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো| তবে উল্লাপাড়ার এবারের মেলায় জুয়া কিংবা অবৈধভাবে অর্থ উপার্জনের কোনো আয়োজন নেই| ফলে শিক্ষার্থী ও তরুণদের জন্য মেলাটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা মনে করেন| এমন ব্যতিক্রমী আয়োজনের জন্য তাঁরা আয়োজকদের ধন্যবাদ জানান|

উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি নিকসন কুমার আমিন বলেন, স্বাধীনতার পর উল্লাপাড়ায় এবারই প্রথম জুয়াবিহীন বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে| জুয়ার কোনো আয়োজন না থাকলেও প্রতিদিন শত শত দর্শনার্থী মেলায় আসছেন| এ মেলার মাধ্যমে দেশীয় পণ্যের সরবরাহ এবং বাজার সম্প্রসারণে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উৎসাহিত করা হচ্ছে| পাশাপাশি স্থানীয় মানুষের সুস্থ বিনোদনের ব্যবস্থাও রাখা হয়েছে| আগামী ১৫ নভেম্বর পর্যন্ত মেলা চলবে বলে তিনি আশা প্রকাশ করেন|

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেহেদী হাসান বলেন, শিল্প ও বাণিজ্য মেলার আয়োজন সত্যিই ব্যতিক্রমী| মেলাটি বেশ জমজমাটভাবে চলছে| মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে থানা-পুলিশের পক্ষ থেকে প্রতি রাতেই টহল দেওয়া হচ্ছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর