মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
পরপর চারবার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক সিরাজগঞ্জ সদর থানার ওসি রায়গঞ্জে সরকারি খাসজমিতে মাটি ফেলল নাহার অ্যাগ্রো, বিপাকে এক মুক্তিযোদ্ধা তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৭৫ মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ রাজনৈতিক স্বার্থে পোশাকশিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে শ্রমিক আন্দোলন: বিক্ষোভকারীদের হামলায় আহত পুলিশ সদস্য আন্দোলন দমনে স্ট্যাম্প হাতে বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীর শোডাউন সিরাজগঞ্জে মাদক মামলায় ট্রাক চালক ও হেলপারের যাবজ্জীবন কারাদন্ড শ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেফতার মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কাজিপুরে উপজেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের কাজিপুরে উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে উপজেলা পর্যায়ে শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২রা নভেম্বর সোমবার দিনব্যাপী ইসলামি ফাউন্ডেশন কাজিপুর এর আয়োজনে উপজেলা মডেল মসজিদ( মেঘাই) হল রুমে অনুষ্ঠিত হয়।এতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন।
উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোর শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।স্বাগত বক্তব্য রাখেন ইসলামি ফাউন্ডেশন কাজিপুর এর ফিল্ড সুপার ভাইজার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শাহাদাৎ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল গাফফার, বিচারক হিসেবে উপজেলা একাডেমি সুপার ভাইজার আতিকুর রহমান, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক- উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম,
উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোঃ ওলিউর রহমান, বাংলা বাজার দাখিল মাদ্রাসার সুপার মোঃ আসাদুজ্জামান, ইসলামি ফাউন্ডেশন কাজিপুর এর কেযারটেকার মোঃ আকবর আলী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শিশু-কিশোরদের মেধা ও মনন বিকাশে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে সৃজনশীল, মানবিক ও সংস্কৃতিমনা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর