বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ
নওগাঁর ধামইরহাটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ দিনাজপুরের বীরগঞ্জ পুলিশ এক রাতে ৬ চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে নওগাঁর রাণীনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে রশিদ ছাড়াই নেওয়া হচ্ছে এক্সরে-আলট্রার টাকা; নয়ছয়ের অভিযোগ সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ আড়ৎ থেকে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা জব্দ সিরাজগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬ নেতা গ্রেপ্তার তাড়াশে বকেয়া বেতন চাওয়ায় মুয়াজ্জিন ও তার মাকে মারধরের অভিযোগ, আজান-নামাজ বন্ধ নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্তুতকালে গ্রেপ্তার ৩ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন কুমিল্লায় সাঁড়াশি অভিযানে আটক ২৯৯ জন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শেরপুরের মির্জাপুর ইউনিয়ন ছাত্রদলের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : / ৯২ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

বগুড়ার শেরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে মির্জাপুর ইউনিয়ন শাখার ২৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

গত সোমবার শেরপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আহসান হাবিব আরমান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রাফি আল-আমিন ও সদস্য সচিব মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত অনুমোদনপত্রে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাফি সরকার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এম. রবিউল ইসলাম রিফাত এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মাশরাফি ইসলাম।

এ ছাড়া কমিটির যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন রাজু আহমেদ, সামনান রাফি, মানসুর রহমান, আতিকুর ইসলাম আতিক, মেহেদী হাসান মুন্না, শিশির আহমেদ সুমন, সজিব তালুকদার, আব্দুল্লাহ আল নিয়ন, মুরছালিন আহমেদ, সিয়াম মাহমুদ, রাতুল তালুকদার, ফরহাদ আলী, মেহেদী হাসান ও নিরব হোসেন।

কমিটির সদস্য হিসেবে রয়েছেন আরমান হোসেন, মিশকাত হাসান, রাব্বি হাসান, ফারুক হাসান, ইকবাল হাসান সৌরভ ও সুমান হাসান।
দলীয় সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি সুসংহত করা, নতুন নেতৃত্ব তৈরি, শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি আরও গতিশীল করার লক্ষ্যেই এ কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে মির্জাপুর ইউনিয়নে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। একই সঙ্গে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নবগঠিত কমিটির নেতারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর