সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৬’ অর্জন করেছে ইউএস-বাংলা রুপনগর থানার সামনে ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় যুবক গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার আছে কি না পর্যালোচনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২ এমপিকে নিয়ে অসত্য বক্তব্যের প্রতিবাদে এনায়েতপুরে বিএনপির সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় আগাম রোপা আমন জাতের ধান কাটা শুরু ; কৃষকের মুখে হাসি মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে ‘গডজিলা মাইনাস জিরো’ ঝড় চৌহালীতে বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে ফ্যামিলি সমাবেশ নেশার জন্য ১৫০টাকা চাওয়া নিয়ে বিরোধ, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উল্লাপাড়ায় আগাম রোপা আমন জাতের ধান কাটা শুরু ; কৃষকের মুখে হাসি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ৬১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আগাম রোপা আমন জাতের ধান কাটা শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ১১ হাজার ৭ শত ৬০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে।  মাঠে আগাম লাগানো ধান পাকা শুরু হওয়ায় কৃষকেরা কাটা শুরু করেছে। ধানের ফলন অন্য বছরের চেয়ে এ বছরে অনেক ভালো হয়েছে বলে জানিয়েছেন কৃষক। ধানের ফলন ভালো পাওয়ার কৃষকের মুখে হাসি ফুটেছে।
সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, উপজেলার সলঙ্গা, রামকৃষ্ণপুর, পঞ্চক্রোশী, সলপ, পূর্নিমাগাঁতী, বাঙ্গালা,  হাটিকুমরুল, বড়হর, কয়ড়া ইউনিয়ন সহ উল্লাপাড়া সদর ইউনিয়ন এলাকার বিভিন্ন মাঠে আগাম রোপা আমন জাতের ধান কাটা শুরু করেছেন কৃষক। অনেক মাঠে ধানের ছড়া পুরোপুরি বেরিয়ে পাক ধরেছে। আবার কোনো কোনো মাঠে ছড়া বেরুচ্ছে। রামকৃষ্ণপুর ইউনিয়নের অলিদহ, চারা বটতলা, সলঙ্গা ইউনিয়নের গোজা, বাঙ্গালা ইউনিয়নের ধরইল এলাকা, উল্লাপাড়া সদর ইউনিয়নের পংরৌহা এলাকার মাঠে মাঠে রোপা আমন ধান কাটতে দেখা গেছে কৃষককে।
উপজেলার গোজা গ্রামের কৃষক আবু সাইদ সরকার জানান, তিনি প্রায় সোয়া দশ বিঘা জমিতে রোপা আমন ধানের চাষ করেছেন। তার মধ্যে প্রায় সাড়ে ৭ বিঘা জমিতে ২৯ জাতের রোপা আমন জাতের ধান চাষ করেছেন। কিছু জমিতে ধান পাক ধরেছে এবং কিছু জমিতে ধান কাটা শুরু হয়েছে। তিনি আরও জানান, এছাড়াও প্রায় তিন বিঘা জমিতে কাটারীভোগ, রনজিত ও স্বর্ণা জাতের ধানের চাষ করেছেন তিনি। কাটারীভোগ ধানেও পাক ধরেছে বলে জানান কৃষক সাইদ।
উপজেলার ধরাইল মাঝিপাড়া গ্রামের কৃষক জাহের আলী জানান, এ বছরে রোপা আমন ধানের ফলন অনেক ভালো হওয়ায় খুশি হয়েছেন কৃষক।
পংরৌহা গ্রামের কৃষক আব্দুস ছালাম ও আব্দুল মালেক বলেন, তাদের আবাদের পাকা রোপা আমন ধান কাটা শুরু হয়েছে। প্রায় সোয়া বিঘা জমিতে কাটারীভোগ ধানের চাষ করেছেন তারা। ফলন বেশ ভালো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, উপজেলায় প্রায় ১১ হাজার ৭ শত ৬০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ করা হয়েছে। এ বছরে ধানের ফলন অনেক ভালো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর