বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ
নগরীজুড়ে মাদকসেবী ও কারবারী সহ গ্রেফতার ২৬ বেসরকারি স্কুলে ভর্তিতে কোথায় কত টাকা ফি, কোন শ্রেণিতে কী পরীক্ষা মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত এক দিনের সফরে বৃহস্পতিবার ময়মনসিংহ যাচ্ছেন বিমান ও পর্যটনমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহত এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা বীরগঞ্জে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের পণ্য প্রচার ও জ্ঞান বিনিময় সম্মেলন সিরাজগঞ্জে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ মিছিল সিরাজগঞ্জে সলঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮০
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচ শর্ত

নিজস্ব প্রতিবেদক: / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে মানতে হবে পাঁচটি শর্ত। বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এ জন্য মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম মেনে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।

বিআরটিএ’র নির্ধারিত শর্তগুলো হলো—

১. নম্বরপ্লেটের উপাদান: ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।

২. রং ও অক্ষর: সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

৩. নকশা: নম্বরপ্লেটে অন্য কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।

৪. স্কুটারের নম্বরপ্লেটের মাপ: স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

৫. অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ: স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতাও কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। এ ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।

নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে বিআরটিএ।

এর আগে, মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানো সময়সীমা বাড়ায় বিআরটিএ। ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে নম্বরপ্লেট লাগাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর