বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সর্বশেষ
কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রানার প্রস্তুতি সভা অনুষ্ঠিত সলঙ্গায় নিখোঁজের পর পুকুরে মিলল শিশু হাজেরার মরদেহ সবুজবাগে যুবলীগ নেতা গ্রেফতার রোডক্র্যাশরোধে কার্যকর আইন ও সেইফ সিস্টেম এপ্রোচ বাস্তবায়নের আহ্বান শেরপুরে দাঁড়িয়ে থাকা ব্যাংক কর্মকর্তার প্রাণ কেড়ে নিল পিকআপ প্রবাস থেকে ব্যর্থ হয়ে ফিরে ৫০ হাঁসে শুরু, এখন মাসে আয় ৭০ হাজার সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতা গ্রেফতার নজরুল বর্ষ প্রতিযোগীতায় রাজশাহী বিভাগে প্রথম স্থান অর্জনকারী এনায়েতপুরের মাদ্রাসা ছাত্রীকে সংবর্ধনা ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত, কবে কোথায় পরীক্ষা? সিরাজগঞ্জে এসআরবির অভিযানে ৬ গরু চোর গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বৃহস্পতিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নিজস্ব প্রতিবেদক: / ১২০ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (১২ নভেম্বর) রংপুরের কিছু এলাকায় টানা ৯ ঘণ্টা সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, ১১ কেভি বাবু খাঁ ফিডারের আওতাধীন এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় নাহার বক্সের গলি, মাস্টারপাড়া, দক্ষিণ বাবুখী, মধ্য বাবুখী, উত্তর বাবুখী, বাবুখী মহিলা মাদ্রাসা, পশ্চিম বাবুখী, নান্ডাপাড়া, শান্তিধারা, টার্মিনাল রোড, গণেশপুর, গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তপাড়া, ইঞ্জিনিয়ার পাড়া-সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণকাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর