আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেমেছেন। প্রতিদিন গনসংযোগসহ মতবিনিময় সভা করছেন। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৫নং কাজিপুর সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও থানা যুবদলের আহবায়ক মঞ্জুর রশিদ রানা মতবিনিময় সভা করেছেন। কুসুমকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত মতবিনিময় সভায় এলাকার মুরুব্বী ফজল সেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কাজিপুর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক, যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, এলাকার মুরুব্বী আবু হানিফ, ইমান হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, রফিকুল ইসলাম রফিক, লেলিন, শফিকুল ইসলাম, কাজিপুরে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হিল্লোল তালুকদার, ছাত্রদলের যুগ্ন আহবায়ক আশিকুর রহমান আশিক প্রমুখ। সমাবেশে সহ্রসাধিক নারী পুরুষ অংশগ্রহন করেন।

এ সময় বক্তারা বলেন, মঞ্জুর রশিদ রানা কাজিপুর উপজেলা যুবদলের আহবায়ক। সে দলের একজন ত্যাগী নেতা। বিগত সময়ে জেল-জুলুম খেটেছেন। সে একজন্য তারুন্য নির্ভর সৎব্যক্তিত্বের অধিকারী। এলাকার মানুষের সুখে-দু:খে পাশে থেকেছেন। বিশেষ করে সামাজিক বিচারের সবসময় ন্যায়ের পক্ষে থেকেছেন। এ জন্য গ্রামবাসী তারপক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। তিনি নির্বাচিত হলে এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত হবে। এলাকার রাস্তাঘাটের উন্নয়ন হবে।
চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর রশিদ রানা বলেন, বিগত সময়ে দলের জন্য কাজ করেছি। জেল খেটেছি। দলের কর্মীসহ জনগনের পাশে থেকেছি। আশা করি দল তাকে সমর্থন দিবেন। তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস ও মাদক নির্মূল করবেন। পাশাপাশি শিক্ষাসহ রাস্তাঘাট উন্নয়নে ভুমিকা রাখবেন।