রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্য গ্রেফতার মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেফতার ভোর রাতে কড়াইল বস্তিতে আগুনে প্রাণ গেলো তরুণের, পুড়েছে ৮ ঘর-দোকান রসুলুল্লাহ (সা.)-এর রাষ্ট্রীয় জীবন রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ঐতিহাসিক যোগীর ঘোপের নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, সভাপতি ও সাধারন সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

অনলাইন ডেস্ক: / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা।

শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন।

একপর্যায়ে কয়েকদিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। শ্রমিক নিহত হওয়ার গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ শুরু করেন।

এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে কারখানা থেকে বেরিয়ে আসেন। পরে শ্রমিক নিহত হওয়ার গুজব এবং বেতন বৃদ্ধির দাবিতে তারা বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর