রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্য গ্রেফতার মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেফতার ভোর রাতে কড়াইল বস্তিতে আগুনে প্রাণ গেলো তরুণের, পুড়েছে ৮ ঘর-দোকান রসুলুল্লাহ (সা.)-এর রাষ্ট্রীয় জীবন রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ঐতিহাসিক যোগীর ঘোপের নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, সভাপতি ও সাধারন সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আমাজনে ভয়াবহ দাবানল, ব্রাজিলের পারা রাজ্যে জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক: / ৭৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

জলবায়ু পরিবর্তন ও এল নিনোর প্রভাবে তীব্র খরার কবলে পড়েছে দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা। এর মধ্যে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে দাবানল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যে পরিবেশগত জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় সরকার।

জাতীয় মহাকাশ গবেষণা ইনস্টিটিউটের স্যাটেলাইট তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে পারা রাজ্যে পাঁচ হাজারের বেশি অগ্নিকাণ্ডের ঘটনা শনাক্ত হয়েছে। এই সংখ্যা প্রায় ২০২৫ সালের পুরো নভেম্বর মাসে রেকর্ড করা অগ্নিকাণ্ডের সমান। শুধু গত ৪৮ ঘণ্টাতেই প্রায় ৭০০টি অগ্নিকাণ্ড সক্রিয় ছিল।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঘোষিত জরুরি অবস্থা কার্যকর থাকবে ১২০ দিন। এ সময় চারণভূমি পরিষ্কার বা জমি প্রস্তুতের কাজে আগুন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দাবানল নিয়ন্ত্রণ এবং নতুন করে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে অতিরিক্ত জনবল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রাজ্যটিতে প্রায় ৮৭ লাখ মানুষের বসবাস। দীর্ঘস্থায়ী খরায় বনাঞ্চলের গাছপালা ও ঝোপঝাড় শুকিয়ে যাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পারা রাজ্য সরকারের ভাষ্য, শুকনো উদ্ভিদ দাবানলের বিস্তার বাড়িয়ে দিচ্ছে। এতে স্থানীয় জনগোষ্ঠী, বনাঞ্চল এবং অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের পানির তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ফলে সৃষ্ট এল নিনো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই জলবায়ুগত ঘটনা তাপমাত্রা বৃদ্ধি ও বৃষ্টিপাতের ঘাটতি তৈরি করে। ফলে আমাজন অঞ্চলে খরা আরও তীব্র হচ্ছে। চলতি বছর এল নিনোর প্রভাব বিশেষভাবে শক্তিশালী হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

দাবানলের প্রভাব এরই মধ্যে আমাজনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী আমাজনাস রাজ্যের রাজধানী মানাউসের আশপাশে জ্বলতে থাকা শত শত দাবানলের ধোঁয়ায় বায়ুদূষণ ভয়াবহ রূপ নেয়। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় অক্টোবরের শুরুতে শহরটির বিভিন্ন এলাকায় স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল।

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় অরণ্য আমাজন। জীববৈচিত্র্যের বিশাল ভান্ডার হওয়ার পাশাপাশি বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণেও এই বন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিপুল পরিমাণ কার্বন শোষণের মাধ্যমে জলবায়ুর ভারসাম্য রক্ষায় সহায়তা করে বনটি। ফলে আমাজনের দাবানল শুধু ব্রাজিলের পরিবেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্যই উদ্বেগের কারণ।

উল্লেখ্য, ২০২৪ সালে ব্রাজিলের আমাজন অঞ্চলে রেকর্ডসংখ্যক দাবানলের ঘটনা ঘটেছিল। চলতি বছরও পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে দাবানলের প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে।

সূত্র: আরব নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর