রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্য গ্রেফতার মোহাম্মদপুরে দেশীয় অস্ত্রসহ জাকির গ্রুপের চার সদস্য গ্রেফতার ভোর রাতে কড়াইল বস্তিতে আগুনে প্রাণ গেলো তরুণের, পুড়েছে ৮ ঘর-দোকান রসুলুল্লাহ (সা.)-এর রাষ্ট্রীয় জীবন রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল ঐতিহাসিক যোগীর ঘোপের নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন রুয়েটে বিএইটিই অ্যাক্রেডিটেশন ম্যানুয়াল-৩-এর শর্ত ও বাস্তবায়ন নিয়ে প্রশিক্ষণ সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, সভাপতি ও সাধারন সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ শুরু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

মাদকমুক্ত ও পরিচ্ছন্ন সমাজ গড়ার প্রত্যয়ে কর্ণসূতিতে দুই শতাধিক সুপারি গাছ রোপণ

কামারখন্দ,(সিরাজগঞ্জ) প্রতিনিধি:  / ৭৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মাদকমুক্ত, সুন্দর ও পরিচ্ছন্ন গ্রাম গড়ার প্রত্যয়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কর্ণসূতি গ্রামে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন স্থানীয় তরুণরা।

আব্দুল্লাহ আল কায়েসের অর্থায়নে এবং গ্রামের উদ্যমী তরুণদের অক্লান্ত পরিশ্রমে দুই শতাধিক সুপারি গাছের চারা রোপণ করা হয়েছে।

​সম্প্রতি কর্ণসূতি দক্ষিণপাড়া কবরস্থান থেকে শুরু করে খেলার মাঠ পর্যন্ত রাস্তার দুই পাশে এবং কর্ণসূতি গণকবরস্থানে এসব চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে তরুণদের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

​আয়োজক তরুণ সম্রাট রাব্বি জানান, কেবল বৃক্ষরোপণই নয়, গ্রামের সার্বিক সৌন্দর্য বৃদ্ধি এবং যুবসমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করতে আরও বেশ কিছু উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

​এ বিষয়ে উদ্যোগের সাথে সংশ্লিষ্ট তরুণরা বলেন, “আমাদের স্বপ্ন একটি সুন্দর, পরিচ্ছন্ন ও মাদকমুক্ত কর্ণসূতি গ্রাম গড়ে তোলা। তরুণদের হাত ধরেই সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। মাদক ও সকল অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের গ্রাম জাগবেই।”

​গ্রামের এই সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগে আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়ানোর জন্য আব্দুল্লাহ আল কায়েসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় তরুণ ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর