মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত কার্যকরের সুপারিশ

অনলাইন ডেস্ক: / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) এ বিষয়ে সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

রেজ্যুলেশন সূত্রে জানা গেছে, কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া শিক্ষকদের বদলির বিষয়টি আলোচনায় তোলেন। তিনি বলেন, অনেক নারী শিক্ষককে নিজ জেলা থেকে দূরবর্তী স্থানে বদলি করায় পারিবারিক সমস্যার সৃষ্টি হয়েছে।

তাঁর ভাষ্য, দূরবর্তী স্থানে চাকরির কারণে অনেক নারী শিক্ষকের সংসার ভেঙেছে, অনেকে বিবাহবিচ্ছেদের শিকার হয়েছেন এবং কেউ কেউ চাকরি ছাড়তেও বাধ্য হয়েছেন। এসব বিষয় বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে নারী শিক্ষকদের জন্য সহায়ক বদলি নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।

এ সময় বিষয়টি নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কাছে জানতে চাওয়া হয়। এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলির বিষয়টি এনটিআরসিএর আওতাভুক্ত নয়। বদলি ও এ-সংক্রান্ত অন্যান্য কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালনা করে।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, শিক্ষকদের বদলির জন্য মন্ত্রণালয়ে একটি নীতিমালা প্রণয়নের কাজ চলছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে সফটওয়্যারের মাধ্যমে বদলি নীতিমালা কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মাউশি। ইতোমধ্যে অধিদপ্তরের পক্ষ থেকে বদলি-সংক্রান্ত একটি সফটওয়্যারও তৈরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর