বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন, তদন্তে ৭ সদস্যের কমিটি

নেত্রকোনা প্রতিনিধি : / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের কয়েকটি কক্ষ পুড়ে গেছে। আগুন লাগার কারণ অনুসন্ধানে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বুধবার ভোরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ইউএনও কার্যালয়ের কয়েকটি কক্ষে আগুন জ্বলতে দেখে দ্রুত আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) কমিটির আহ্বায়ক করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর