শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতার ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন বিডিএসের সিরাজগঞ্জের দপ্তর সম্পাদক হলেন বেলকুচির কৃতিসন্তান ডা: রকি উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি ৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা মোল্লাকান্দিতে সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ, ৪৮ ঘণ্টা পর আলমগীরের মরদেহ উদ্ধার স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধার ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

আট দিনের মধ্যে সরকার গঠনের প্রতিশ্রুতি আইজেনকোটের

অনলাইন ডেস্ক: / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

আগামী আট দিনের মধ্যেই নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন ইসরায়েলের ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট। একই সঙ্গে দেশটির অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির বিরুদ্ধে জোট আলোচনা দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছেন তিনি।

আইজেনকোটের দাবি, পুনরায় নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি করতেই এমন কৌশল নিয়েছে নেতানিয়াহুর দল।

শুক্রবার (২৭ নভেম্বর) আইজেনকোট জানিয়েছেন, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছ থেকে পাওয়া সরকার গঠনের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি নতুন সরকার গঠন করতে চান। এ জন্য হাতে রয়েছে মাত্র আট দিন। আগামী ৬ ডিসেম্বর তার এ মেয়াদ শেষ হবে।

আইজেনকোট ইতোমধ্যে আভিগদর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু এবং ইয়াইর গোলানের দ্য ডেমোক্র্যাটস পার্টির সঙ্গে জোট চুক্তি করেছেন। এই তিন দলের সম্মিলিত আসনসংখ্যা ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে ৩৬টি। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের ‘বিয়াচাদ’ পার্টি যুক্ত হলেও চার দলের এই জোটের আসনসংখ্যা দাঁড়ায় ৪৮। অথচ সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১ আসন।

এই ঘাটতি পূরণে আইজেনকোটকে আরব নেতৃত্বাধীন দুটি দল অথবা কট্টর ইহুদি ধর্মীয় গোষ্ঠীর দুটি দলের সমর্থন নিতে হতে পারে। আপাতত তার পছন্দের সমীকরণে রয়েছে কট্টর ইহুদি ধর্মীয় দল ইউনাইটেড তোরাহ জুদাইজম এবং তুলনামূলক মধ্যপন্থি আরব দল রা’আমের সমর্থন নিয়ে সরকার গঠন।

তবে এমন জোট হলে আইজেনকোটের নেতৃত্বাধীন ব্লকের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ হবে। কারণ, নির্বাচনের আগে তারা আরব নেতৃত্বাধীন কিংবা কট্টর ইহুদি ধর্মীয় দলগুলোর সঙ্গে সরকার গঠনে অংশ না নেওয়ার অঙ্গীকার করেছিলেন। কিন্তু নির্বাচনে কোনো পক্ষই সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন নির্বাচন এড়াতে তাদের অবস্থানে ছাড় দিতে হচ্ছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর