শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকারের আত্মহত্যায় সহায়তার উদ্দেশ্যে বিষ বিক্রেতার ২৫ বছরের কারাদণ্ড চাইলেন কানাডার প্রসিকিউটররা রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন বিডিএসের সিরাজগঞ্জের দপ্তর সম্পাদক হলেন বেলকুচির কৃতিসন্তান ডা: রকি উপবৃত্তি পাবে ৭৩ লাখ ছাত্রী, সুবিধাভোগী প্রায় ১ কোটি শিক্ষার্থী মিস ইউনিভার্সের দুই বিভাগে সেরা মাহি ৫১তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা মোল্লাকান্দিতে সংঘর্ষের সময় নদীতে ঝাঁপ, ৪৮ ঘণ্টা পর আলমগীরের মরদেহ উদ্ধার স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধার ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ইরান যুদ্ধ শেষ করতে ট্রাম্পকে বাধ্য করার সময় এসেছে: মার্কিন সিনেটর ডাকওয়ার্থ

অনলাইন ডেস্ক: / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
-মার্কিন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। ছবি: এএফপি।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অর্থায়ন বন্ধ করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর ট্যামি ডাকওয়ার্থ। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করার জন্য আইনপ্রণেতাদের উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডাকওয়ার্থ বলেন, এই সংঘাতের অর্থায়ন বন্ধ করার এবং প্রেসিডেন্টকে যুদ্ধ শেষ করতে বাধ্য করার সময় এসেছে।

ইলিনয় অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট সিনেটর ডাকওয়ার্থ বলেন, ‘ট্রাম্পের ইরান যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে গ্যাস ও ডিজেল কেনার পেছনে অতিরিক্ত ১ হাজার ২০০ ডলারের বেশি ব্যয় করতে হয়েছে।’ তিনি সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সদস্য এবং একজন সাবেক সেনাসদস্য।

ডাকওয়ার্থের উদ্যোগে নিউইয়র্কের সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড, ম্যাসাচুসেটসের এলিজাবেথ ওয়ারেন এবং মেরিল্যান্ডের অ্যাঞ্জেলা অলসোব্রুকসও যুক্ত হয়েছেন। তাঁদের প্রস্তাবিত সংশোধনীতে বলা হয়েছে, কংগ্রেসের সুস্পষ্ট অনুমোদন না পাওয়া পর্যন্ত ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক সামরিক অভিযানে কোনো অর্থ ব্যয় করা যাবে না। পাশাপাশি যুদ্ধের কারণে মার্কিন সামরিক প্রস্তুতি ও সেনাসদস্যদের ওপর কী প্রভাব পড়েছে, সে বিষয়ে প্রতিরক্ষা বিভাগকে প্রতিবেদন দিতে হবে।

গিলিব্র্যান্ডের মতে, ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতির কারণে সৃষ্ট বিশৃঙ্খলা বন্ধ করতে কংগ্রেসের অর্থ বরাদ্দ নিয়ন্ত্রণের সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করা প্রয়োজন।

এদিকে সিনেটে সংখ্যালঘু দলের নেতা চাক শুমারসহ ডেমোক্র্যাট দলের একাধিক আইনপ্রণেতা যুদ্ধের সমালোচনা করেছেন। ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনও যুদ্ধ বন্ধে একাধিক প্রস্তাবের নেতৃত্ব দিয়েছেন। পিটার ওয়েলচ, ট্যামি বল্ডউইন ও ক্রিস ভ্যান হোলেনসহ অন্য সিনেটররাও নতুন করে যুদ্ধের অর্থায়নের বিরোধিতা করছেন।

শুধু ডেমোক্র্যাটরাই নন, রিপাবলিকান দলের কয়েকজন সিনেটরও যুদ্ধ নিয়ন্ত্রণের পক্ষে অবস্থান নিয়েছেন। তাঁদের মধ্যে র‍্যান্ড পল, সুসান কলিন্স ও লিসা মুরকাউস্কি রয়েছেন। রিপাবলিকান সিনেটর জশ হাউলিও বলেছেন, এখন যুদ্ধ শেষ করার সময় হয়েছে।

গত ১৯ নভেম্বর যুদ্ধের ক্ষমতা সীমিত করার একটি প্রস্তাব সিনেটে ৫১-৪৮ ভোটে প্রত্যাখ্যাত হয়। জনমত জরিপ অনুযায়ী, মাত্র ৩১ শতাংশ আমেরিকান ইরান যুদ্ধকে সমর্থন করেন। তবে অধিকাংশ রিপাবলিকান সিনেটর ট্রাম্পের অবস্থানের পক্ষেই রয়েছেন।

সমালোচকদের দাবি, এই যুদ্ধে ইতোমধ্যে কয়েক হাজার কোটি ডলার ব্যয় হয়েছে। হতাহত হয়েছেন বহু মার্কিন সেনাসদস্য। একই সঙ্গে দেশটির নৌ-সামরিক সম্পদের ওপর চাপ তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের জ্বালানি ব্যয় বেড়েছে। অথচ ওয়াশিংটনের ঘোষিত সামরিক লক্ষ্য অর্জন নিয়েও প্রশ্ন উঠেছে।

ডাকওয়ার্থ ও তাঁর সহযোগীদের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই দীর্ঘ নয় মাস ধরে চলা এই যুদ্ধ বন্ধে অর্থায়ন বন্ধ করাই এখন সবচেয়ে কার্যকর পদক্ষেপ। এর মাধ্যমে ট্রাম্প প্রশাসনকে সামরিক অভিযান বন্ধ এবং মার্কিন সেনাদের দেশে ফিরিয়ে আনতে বাধ্য করা সম্ভব। তথ্যসূত্র: প্রেস টিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর