রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ
পাবনায় সিটি সেন্টারে ফেন্সি ওয়ার্ল্ডের উদ্বোধন শাবিপ্রবিতে ৪০ সংগঠনের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু সুস্থতার নতুন ট্রেন্ড গরুর কলিজার ক্যাপসুল, আড়ালে স্বাস্থ্যঝুঁকি ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনে দুটি নতুন প্যাসেঞ্জার লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন কালিয়াকৈরে প্রাইভেট কারে আগুন বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছেড়ে আফ্রিকায় ঘাঁটি গড়তে চায় যুক্তরাষ্ট্র: আইআরজিসি ডিসি সম্মেলনের আদলে ইউএনওদের সম্মেলন ১ ডিসেম্বর নেত্রকোনা ও ময়মনসিংহ সীমান্তে পাঁচ মানব পাচারকারী আটক
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

ঢাকা জেলা ও দায়রা জজ আদালত ভবনে দুটি নতুন প্যাসেঞ্জার লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন

অনলাইন ডেস্ক: / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরাতন ভবনে পুরোনো ও ব্যবহারের অনুপযোগী দুটি প্যাসেঞ্জার লিফট প্রতিস্থাপনের লক্ষ্যে নতুন দুটি লিফট স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রবিবার বিকালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের পুরাতন  ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

নতুন লিফট দুটি স্থাপন করা হলে আদালত ভবনে বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন হবে।

প্রকল্পের আওতায় প্রতিটি লিফটের ধারণক্ষমতা ১ হাজার কেজি এবং গতি প্রতি সেকেন্ডে ১ দশমিক ৫ মিটার। প্রতিটি লিফটে ছয়টি স্টপেজ থাকবে। লিফট দুটি ইতালির তৈরি ‘Movi’ ব্র্যান্ডের।

গণপূর্ত ইএম বিভাগ-৩, ঢাকা প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পের কার্যাদেশের মূল্য ২ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা। ইতোমধ্যে লিফট দুটি প্রকল্প এলাকায় পৌঁছেছে এবং অতি শিগগিরই এগুলোর স্থাপনকাজ শুরু হবে।

উদ্বোধন অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, ঢাকার জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম, আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব এসএম এরশাদুল আলমসহ ঢাকায় কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর