রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
লালবাগে ভাড়া বাসার কক্ষ থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার ৪৪০০ ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ ও ভিডিও ধারণ, প্রধান আসামি গ্রেফতার অত্যাধুনিক এআইয়ের ধীর উন্নয়ন করতে প্রস্তুত ওপেনএআই, জানালেন সিইও স্যাম অল্টম্যান ৭৪ শিশুর ভুয়া জন্ম-মৃত্যু নিবন্ধন, বিচারের কাঠগড়ায় ইউপি সচিব চান্দিনায় এক রাতেই ৩ বাড়িতে চুরি সিজারের চার দিন পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ইরাক থেকে ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করল সৌদি আরব
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

টাঙ্গাইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি : / ১৬২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
- সংগৃহীত ছবি

টাঙ্গাইল জেলার মধুপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পাহাড়ি বন অঞ্চলের ঝলই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরিশালের চর ফ্যাশন উপজেলার রাকিব (২৬) ও টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেউলাবাড়ী ইউনিয়নের পাকুটিয়া পশ্চিম পাড়া গ্রামের মোখলেছুর রহমানের পুত্র ইয়াছিন (২৬)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা দুইজন মোটরসাইকেলযোগে মধুপুরের রসুলপুর থেকে ঘাটাইলের উদ্দেশে যাওয়ার সময় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। পাহাড়ি বন এলাকা পাড়ি দেওয়ার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের পিলারের সাথে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর