রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি মেমন, সম্পাদক শিহাব বরিশালে অবৈধ বালু উত্তোলনে কোস্ট গার্ডের অভিযান, ২ ড্রেজার-২ বাল্কহেডসহ ৭ জন আটক ব্যবসায়ীকে পেটালেন রমনা বিএনপি’র আহ্বায়ক, স্ত্রীর মামলা ভাটারায় বিদেশি পিস্তলসহ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার,২৫টি মোবাইল উদ্ধার আমানতে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা,ভারতীয় যাত্রী আটক চলনবিল পয়েন্টে ভাড়া তালিকা নেই, পর্যটকদের কাছে ইচ্ছেমতো নৌকা ভাড়া আদায় মিরপুর-ফার্মগেট মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু বোমা নয়, আতঙ্কিত না হওয়ার আহ্বান ডিএমপির কাওরান বাজার মেট্রোরেল স্টেশনে মাদকসহ আটক ১ মিরপুর ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু, ঘটনাস্থলে সিটিটিসি সিরাজগঞ্জে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করলেন মানবিক ফাউন্ডেশন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

নীলফামারীতে ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫


প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। শুক্রবার সকালে এটিইউ’র রংপুর বিভাগীয় কার্যালয়ের একটি আভিযানিক দল নীলফামারী জেলার কিত্তনিয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির নাম শ্রী প্রদীপ কুমার (৪৩)। তিনি নীলফামারী জেলার কিত্তনিয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং রুপ কুমারের ছেলে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং-এর পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।

এটিইউ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে প্রদীপ কুমারের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি থানায় মামলা দায়ের করা হয় (মামলা নং—০৮, তারিখ—১৪ মে ২০২৪, ধারা—৪২০/৪০৬ দণ্ডবিধি ১৮৬০)। মামলাটির বিচার শেষে ২৬ জানুয়ারি ২০১৬ সালে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রায় ঘোষণার পর থেকে আসামি আত্মগোপনে ছিলেন এবং দেশের বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে পুলিশের নজর এড়িয়ে চলছিলেন। অবশেষে এটিইউ’র একটি চৌকস দল গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য নীলফামারী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর