শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কম দামে বাজারে আসছে আইফোন, পাবেন যেদিন থেকে ‘আমার কাজের জন্য আবারও দুঃখ প্রকাশ করছি’ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সংকট মোকাবিলায় উচ্চ পর্যায়ের কমিটি গঠন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ পরিচালনা বোর্ডের সভাপতি গাজী জালাল, সচিব আজিজা আক্তার জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল এড়িয়ে চলার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর দুর্নীতি দমন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : ড. মোশাররফ সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​এমপি রফিকুল ইসলাম খান স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান সিংড়ায় চুরির অভিযোগ করায় সংঘর্ষ, গোলাগুলিতে আহত-৫
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

কথার আগেই পিস্তল চালাতে হবে’, বলা কথিত সন্ত্রাসী গ্রেফতার ‘

নিজস্ব প্রতিবেদক,ঢাকা : / ১১০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

রাজধানীর আদাবরের সেনাবাহিনীর বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছেন এক স্বঘোষিত সন্ত্রাসী। মিলন (২৮) নামের ওই যুবক সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র থাকার দাবি ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করে আলোচনায় এসেছেন।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর আদাবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র বিগ্রেড ব্যাটালিয়নের উর্ধতন এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলনের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তিনি এক ব্যক্তিকে হুমকি দিয়ে বলেন, তার কাছে পিস্তল রয়েছে এবং তিনি সেনাবাহিনী, র‍্যাব বা পুলিশের কোনো ভয় পান না। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিরাপত্তা সংস্থার নজরে আসে এবং গোয়েন্দা নজরদারি শুরু হয়।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় বসিলা আর্মি ক্যাম্পের গোয়েন্দা ইউনিটের তত্ত্বাবধানে সেনাবাহিনীর দুটি দল যৌথ অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের ওই কর্মকর্তা বলেন, “মিলনের কাছে সত্যিই অস্ত্র ছিল কি না, কিংবা তার সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠী জড়িত রয়েছে কি না, তা যাচাই করতে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত হওয়ার উদ্দেশ্যেই মিলন এমন উসকানিমূলক ভিডিও প্রকাশ করেছিলেন।”

সূত্র জানায়, মিলনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর