শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ
ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক চৌহালীতে আতাফল দেয়ার কথা বলে শিশুকে পাষবিক নির্যাতন তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান, গ্রেফতার ৬৩ সলঙ্গায় তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে অস্ত্র উদ্ধার, কুখ্যাত সন্ত্রাসী ডন রাসেল আটক যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন এসএসসির প্রশ্নপত্র দেয়ার নামে টাকা হাতিয়ে নিচ্ছিল চক্র, অতঃপর… সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী রায়গঞ্জে ধান কাটায় বাধা ও হয়রানির অভিযোগে ভূমিহীনদের সংবাদ সম্মেলন সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিমানবন্দরে রপ্তানি কার্গো হতে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫



হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা এবং যাত্রীসেবায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা কর্মীবৃন্দ, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দের সমন্বয়ে গঠিত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ নিরবচ্ছিন্নভাবে সেবা প্রদান করে আসছে।

বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাসহ সকল প্রকার অনৈতিক কার্যকলাপ এর বিরুদ্ধে জিরো টলারেন্স এই নীতিতে ব্যক্ত হয়ে বুধবার ( ০৩ ডিসেম্বর) আনুমানিক ০৯০৫ ঘটিকায় কর্তব্যরত এভসেক সদস্য হ্যাঙ্গার গেট-৮ এ রপ্তানি কার্গোর নিরাপত্তা তল্লাশি চলাকালীন ডাক বিভাগের মাধ্যমে রপ্তানিকৃত মালামালের ভিতরে ৪০০০ পিস কমলা রঙের ট্যাবলেট যার বাণিজ্যিক নাম “ইয়াবা” শনাক্ত করেন।

উল্লেখ্য যে, উক্ত ইয়াবাসমূহ ফ্রান্সের প্যারিস শহরে রপ্তানি করার জন্য ডাক বিভাগে বুকিং দেওয়া হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবহিত করা হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

বেবিচক কর্তৃপক্ষ জানায়, স্ক্রিনারের সচেতনতা, দায়িত্বশীলতা ও নিখুঁত স্ক্রিনিংয়ের কারণে চোরাচালানের এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এই সফলতা বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর