রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ
মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী হরমুজ বন্ধ হলে সবচেয়ে বেশি ক্ষতি চীনের, যুক্তরাষ্ট্রের নয়: বিশ্লেষক ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে : র‌্যাব উল্লাপাড়ায় বস্তায় আদা চাষ প্রদর্শনীর মাঠ দিবস, চারা বিতারণ ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত জামায়াত আমিরের সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দক্ষিণী অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন দেশকে এভিয়েশন হাবে পরিণত করতে মহাপরিকল্পনা পূর্বশর্ত: বিমানমন্ত্রী ঘরে বসেই বিমান ওড়ানোর রোমাঞ্চ: গুগল আর্থ-এ যেভাবে খেলবেন ফ্লাইট সিমুলেটর দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

শহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে পুড়িয়ে ধ্বংস করা হলো মালিক সনাক্ত না হওয়া নিবন্ধিত দলিল

জাহিদ হাসান মুন্না , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : / ২০৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

সিরাজগঞ্জের শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে মালিক শনাক্ত করা সম্ভব না হওয়া বিপুল সংখ্যক নিবন্ধিত দলিল আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ডিসেম্বর) সকালে সাব রেজিস্ট্রি অফিস চত্তরে খোলা জায়গায় নিবন্ধিত দলিল পোড়ানোর কাজ সম্পন্ন করা হয়।

২০১৭ ও ২০১৮ সালে নিবন্ধিত দলিল ডেলিভারি না নেওয়ায় অফিসে জমে থাকা এসব দলিলের মালিকানা যাচাইয়ের জন্য একাধিকবার বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও নির্ধারিত সময়ে কেউ এগিয়ে না আসায় কর্তৃপক্ষ শেষ পর্যন্ত দলিলগুলো ধ্বংসের সিদ্ধান্ত নেয়।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সাব-রেজিস্ট্রার মো: রবিউল ইসলাম এর উপস্থিতিতে বিশেষ কমিটির তত্ত্বাবধানে দলিলগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় নথিগুলো গণনা ও যাচাইয়ের পর সরকারি নিয়ম মেনে আগুনে নষ্ট করা হয়।

শাহজাদপুর সাব-রেজিস্ট্রার মো. রবিউল ইসলাম বলেন, মালিকবিহীন দলিলগুলো সংরক্ষণের কোনো প্রয়োজনীয়তা বা যৌক্তিকতা না থাকায় এবং নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, “দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করেই দলিল ধ্বংস করা হয়েছে। নিয়ম অনুযায়ী নোটিশ প্রকাশ ও সময়সীমা দেওয়া হয়েছিল। মালিকদের কেউ উপস্থিত না হওয়ায় আমরা আইনি প্রক্রিয়ায় এগুলো বাতিল করি এবং ধ্বংস করি।”

এ ঘটনার সময় উপস্থিত স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, এসব মালিক না পাওয়া দলিল অনেক সময় দালালচক্রের অপব্যবহারের সুযোগ তৈরি করে। তাই নিয়মিতভাবে এ ধরনের নথি যাচাই ও প্রয়োজন হলে ধ্বংস করা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর