বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসিতে ভোটার তালিকা পাঠিয়েছে সংসদ বিদেশি কর্মীদের ব্যক্তিগত নিয়োগকর্তার অধীনে স্থানান্তরের সুযোগ চালু করল সৌদি আরব সিরাজগঞ্জে নৌযান শুমারি বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খানসামায় জাতীয় পার্টির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫


দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় পার্টি (জাপা)-এর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাকেরহাট হাওলাদার চাতালে এ কর্মী সমাবেশ হয়।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলিম হাওলাদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পাটোয়ারীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আহমেদ শফী রুবেল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অ্যাডভোকেট জুলফিকার হোসেন।

এদিকে, উপজেলা জাতীয় পার্টি (জাপা) আয়োজিত এ কর্মী সমাবেশের প্রতিবাদে শনিবার (৬ ডিসেম্বর) সকালে পাকেরহাটে বিক্ষুব্ধ ছাত্রদের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

কর্মসূচিকে কেন্দ্র করে পাকেরহাট শাপলা চত্বরে থানা পুলিশ সতর্ক অবস্থানে ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর