বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ
পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত লিবিয়া-গ্রিস রুটে মানব পাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ ১ কোটি ৫ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড ভইরা-দে গ্রুপের সক্রিয় সদস্য ইমনসহ ৩ জন গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

রাজশাহীতে গৃহবধূ অপহরণ করে আটকে রেখে ধর্ষণ! মামলার পর ওসিসিতে ভর্তি

রাজশাহী প্রতিনিধি: / ১২১ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

রাজশাহীর তানোরে এক গৃহবধূকে (৩৪) অপহরণ করে আত্মীয়ের বাড়িতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিনজনকে আসামি করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগের বরাত দিয়ে জানা যায়, গত ২৬ অক্টোবর বিকেল ৩টার দিকে পাঁচন্দর ইউনিয়নে স্বামী বাড়িতে না থাকার সুযোগে স্থানীয় তিনজন মিলে গৃহবধূকে জোরপূর্বক অপহরণ করে। অভিযুক্তরা হলেনÑসাহাপুর গ্রামের সুমন (৪৫), শফিকুল ইসলাম (৪৭) এবং পলাশ (৪২)।

অভিযোগে উল্লেখ করা হয়, সুমন অপর দুই আসামির সহযোগিতায় গৃহবধূকে প্রথমে রাজশাহীতে এবং পরে বাসযোগে গাজীপুরের শ্রীপুর লালমাটিয়ার এক আত্মীয়ের বাসায় নিয়ে যায়। সেখানে একটি কক্ষে তাকে আটকে রেখে সুমন একাধিকবার ধর্ষণ করে। প্রায় এক মাস পর, ২৮ নভেম্বর, সুমন তাকে রাজশাহী মহানগরীর বাসস্ট্যান্ডে ফেলে রেখে পালিয়ে যায়।
ভুক্তভোগী বর্তমানে তানোর থানাধীন কলমা ইউনিয়নে বাবার বাড়িতে অবস্থান করছেন। তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে হুমকি দিচ্ছে, ফলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তানোর থানার অফিসার ইনজার্জ (ওসি) আফজাল হোসেন জানান, মামলাটি গ্রহণ করা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) ইউনিটে পাঠানো হয়েছে। মামলায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর