বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বিয়ের পর কমেন্ট বক্স বন্ধ রেখেছি, অনেককে ব্লক করেছি: সোনাক্ষী

অনলাইন ডেস্ক : / ১৭৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

সালমান খানের বিপরীতে রাজকীয় অভিষেক ঘটেছিল বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার। এরপর একে একে বহু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় দিয়ে প্রশংসা কুড়ালেও ব্যক্তিজীবন ও শারীরিক গঠন নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী। বিশেষ করে ভিন্ন ধর্মের ছেলেকে বিয়ে করায় তীব্র কটাক্ষের শিকার হতে হয় তাকে।

সম্প্রতি একটি পডকাস্টে বিয়ে নিয়ে মুখ খোলেন সোনাক্ষী। তিনি বলেন, যারা আমার জীবন নিয়ে এত আগ্রহ প্রকাশ করছেন, তাদের আমি ব্যক্তিগতভাবে চিনি না, জানি না। আমি এই পৃথিবীর প্রথম কিংবা শেষ মেয়ে নই, যে ভিন্ন ধর্মে বিয়ে করেছে।

সামাজিক মাধ্যমে বাজে অভিজ্ঞতা নিয়ে সোনাক্ষী বলেন, একজন পরিণত নারী তার জীবনের সিদ্ধান্ত নিয়েছে। এতে অসুবিধা কীসের আমি বুঝি না! আমি এত বাজে মন্তব্য দেখেছি যে, বিয়ের পরে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য বিভাগটা (কমেন্ট বক্স) বন্ধ করে রেখেছিলাম। অনেক অচেনা ‘হ্যান্ডল’কে আমি ব্লক করতেও বাধ্য হই।

প্রসঙ্গত, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর গত বছরের জুনে বলিউড অভিনেতা জহির ইকবালের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন সোনাক্ষী সিনহা। বর মুসলিম হওয়ায় ধেয়ে আসে সমালোচনা। তবে সবকিছুকে পাশ কাটিয়ে বর্তমানে সুখী দম্পতি হিসেবে পরিচিতি পেয়েছে এই তারকা জুটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর