শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
বগুড়া ও সিলেটে সড়কে ঝরল ১৫ প্রাণ নোয়াখালীতে সিএনজিতে ১১ কেজি গাঁজা, গ্রেফতার ১ বনানীতে স্বর্ণ কিনতে গিয়ে ৫৭ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রীকে অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত গাজীপুরে ধর্ষণচেষ্টার অভিযোগে ইউপি সদস্যের বিরুদ্ধে, থানায় মামলা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত কামারখন্দে গোয়ালঘরের তালা ভেঙে সাতটি গরু চুরি শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর সরকার, নতুন বিধিমালা বাস্তবায়নে গণবিজ্ঞপ্তি ‘বাংলাদেশ হারিয়ে যাচ্ছিল, এখন আবার ফিরে আসছে’ বোরকা পরা নারীর ইশারায় বাসে হানা দেয় ডাকাতেরা, ১৫-২০ মিনিটে ৫৭ লাখ টাকা লুট
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

এনায়েতপুরে বিএনপির মহিলা সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে এনায়েতপুর থানা মহিলা দলের উদ্যোগে খামারগ্রাম ডিগ্রী কলেজ চত্বরে এ সমাবেশ হয়।

সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন রাজশাহী বিভাগের বিএনপি সহ- সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ – ৫ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম আলীম।

এসময় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুর রহমান মন্জু সিকদার, বেলকুচি বিএপির সাবেক সদস্য সচিব বনি আমিন, পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন, এনায়েতপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক, সানোয়ার হোসেন ব্যাপারি, এনায়েতপুর থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শোনা হচ্ছে। দেশের মানুষ যদি বিএনপির প্রতি আস্থা ও বিশ্বাস রাখেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের সকল জনগোষ্ঠী স্বল্পমূল্যে খাদ্যপণ্য পাবে। শিক্ষাব্যবস্থার জন্য একটি সর্বজনীন কাঠামো তৈরি করা হবে। প্রতিটি ক্ষেত্রে সুষম বণ্টন ও উন্নয়ন হবে। নারী পুরুষ সকলের অধিকার নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর