বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
সর্বশেষ
জুনের ১৬ দিনে প্রবাসীরা দেশে পাঠালেন ১৭২ কোটি ৯০ লাখ ডলার যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে : স্পিকার পাগলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ তেজগাঁও বিভাগে ২৪ ঘণ্টায় অপরাধ দমনে অভিযান,গ্রেফতার ৪৬ কব্জি কাটা গ্রুপের ‘গুরু’ এক্সেল বাবুসহ ৬ জন গ্রেফতার: র‍্যাব নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সিরাজগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঝটিকা মিছিল ‎ কাজিপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে শিক্ষক প্রশিক্ষণ শুরু  কামারখন্দে ছাত্রসমাজের ঐক্য ও সৌহার্দ্য বাড়াতে আলোচনা সভা ও মিলনমেলা অনুষ্ঠিত সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারির ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জে চোরাই কাভার্ডভ্যান উদ্ধার, চালক ও হেলপার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: / ১১২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫


গাজীপুরের কালিয়াকৈর হতে চুরি হওয়া একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। এসময় ৭৫ গ্রাম গাঁজাসহ চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় হাটিকুমরুল গোলচত্বরে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হলো, যশোরের কোতয়ালী উপজেলার কিসমত নোয়াপাড়ার আবুল বাশার বাদশার ছেলে চালক আসাদুজ্জামান শাহেদ (৩০) ঝিকরগাছা উপজেলার আঙ্গারপাড়ার হযরত আলীর ছেলে হেলপার হৃদয় হোসেন (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, জরুরী সেবা ৯৯৯ থেকে ফোন করে জানানো হয় গাজীপুরের কালিয়াকৈর থেকে একটি কাভার্ডভ্যান চুরি করে উত্তরাঞ্চলের দিকে নিয়ে যাচ্ছে। এরপর হাটিকুমরুল মোড়ে চেকপোষ্ট বসিয়ে মহাসড়কে নজরধারী করা হয়। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে চোরাই কাভার্ড্যভ্যানটি হাটিকুমুরুল মোড়ে আসলে সেটি জব্দ করা হয়। এসময় কাভার্ড্যভানে থাকা চালক আসাদুজ্জামান শাহেদ ও হেলপার হৃদয় হোসেনকে আটক এবং তাদের হেফাজত থেকে ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর