সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রাম বিমানবন্দরে হ্যান্ডব্যাগে মিলল ২ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণের চুড়ি তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৯৯ প্রায় আট হাজার নাগরিককে ফেরত পাঠালো সৌদি আরব শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা সেই যুবক ৭ দিনের রিমান্ডে মাদারীপুর সদর হাসপাতালে ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক হওয়ার অভিযোগ কুড়িগ্রামে রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটির পরিচিতি সভা মেহেরপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন মানসিক সুস্থতা নিশ্চিতে অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হবে: চিফ হুইপ বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত-প্রস্তাব’ সম্পর্কিত কমিটির বৈঠক স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

উত্তরা পশ্চিম থানার অভিযান:উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০, ওয়াকিটকি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ১৫১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫



বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় মোট ১০ জন আসামিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। রবিবার উত্তরা পশ্চিম থানা এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

ররিবার ( ১৪ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, অভিযানে নিয়মিত মামলায় ২ জন, সিআর পরোয়ানা মূলে ১ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হয়েছেন আহমদুল ইসলাম মইন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনসহ পেনাল কোডের মামলায় গ্রেফতার করা হয়েছে তানভীর আহমেদকে। এছাড়া সিআর পরোয়ানা মূলে গ্রেফতার হয়েছেন দীপক চন্দ্র দাস।

ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতার হওয়া আসামিরা হলেন— আল ফারহাতুল,রিফাত আলী, মো. হাসান আলী, শাকিল মিয়া, মো. অন্তর মিয়া, মো. হোসেন এবং মো. রনি। এসময় অভিযানে একটি ওয়াকি-টকি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর