সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ
বিমানবন্দরের নিরাপত্তায় স্কোর বেড়ে শাহজালালের ৯৪ ও ওসমানীর ৯৮ শেষ হলো আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন ১০ এপিবিএন চার ককটেল উদ্ধার:যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেফতার,অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার রিয়াল দুবাইগামী যাত্রী আটক জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে লঞ্চে অসুস্থ গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড আজিমপুরে বাসে অগ্নিসংযোগের চেষ্টাকারী হাতেনাতে আটক কাজিপুরে জাতীয়তাবাদী ওলামা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি ৪ বছরের কন্যাকে রেখে ট্রেন থেকে নেমে গেলেন মা, ৯৯৯ ফোনকলে উদ্ধার কাজিপুর সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আালোচনার শীর্ষে যুবদলের আহবায়ক মুঞ্জুর রশিদ রানা
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

অবসরপ্রাপ্ত ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন আর নেই

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৩৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

অবসরপ্রাপ্ত ডিআইজি ও বীর মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২টা ২৫ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (ব্রেন স্ট্রোক) কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর ৩ মাস ২৩ দিন।

মরহুম কাজী আনোয়ার হোসেন মুন্সীগঞ্জ সদর উপজেলার ইদ্রাকপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৭ সালের ৩০ জুন জন্মগ্রহণ করেন। তাঁর পিতা জনাব কাজী ইয়াকুব আলী এবং মাতা জয়বুন নেছা।

তিনি ১৯৭৪ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ), বাংলাদেশ পুলিশ, ঢাকার শ্রদ্ধেয় শ্বশুর ছিলেন মরহুম কাজী আনোয়ার হোসেন।

তাঁর মৃত্যুতে হাইওয়ে পুলিশ পরিবার গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর