শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ
কামারখন্দে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ  অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী পাবনায় প্রথমবারের মত চালু হলো শিশুদের সফট ইনডোর প্লে-গ্রাউন্ড ‘পিএস ডিজনিল্যান্ডে প্লে-গ্রাউন্ড’ সিরাজগঞ্জে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও বৃত্তি প্রদান মানুষের কল্যাণে নিবেদিত মানবিক ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টিভির পর্দায় আজ যত খেলা দেখবেন প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ দেশের আট জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, ছয় অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ গ্রিসের উপকূলে ২ শতাধিক অভিবাসী উদ্ধার, অধিকাংশই বাংলাদেশি ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ তিনজন নিহত
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ার শেরপুরে খেঁজুরের রস পানে ৬ বছরের মাদ্রাসা ছাত্রের মৃত্যু

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ১১৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫


বগুড়ার শেরপুর উপজেলায় খেঁজুরের রস পান করার পর অসুস্থ হয়ে মাহিন বাবু (৬) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। নিহত মাহিন বাবু উপজেলার শাহ বন্দেগী ইউনিয়নের বাগড়া চকপোতা দুবলাগাড়ী গ্রামের আপেল মাহমুদ ফুয়াদ হোসেনের ছেলে এবং তালীমুস সুন্নাহ মাদ্রাসার প্লে শ্রেণির শিক্ষার্থী।

সোমবার সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করেন মাহিন বাবুর বাবা মাহমুদ ফুয়াদ।

নিহত ফুয়াদের দাদা এম রহমান মজনু বলেন, গত রবিবার সকালে নিজ বাড়িতে খেঁজুরের কাঁচা রস পান করার পর মাহিন বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর দুই বার বমি হয়। তখন তাকে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

সেখানে অবস্থা আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে এনায়েতপুর নেওয়ার পর রাত ১০টার দিকে শিশু মাহিম বাবু মরা যায়। সোমবার বেলা ১১টার দিকে নিজ গ্রামে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী বলেন, বিষয়টি আমাদের জানা নেই। শীত মৌসুমে কাঁচা খেঁজুরের রস পান নিয়ে নতুন করে সতর্কতার প্রয়োজনীয়তার কথা বলছেন।



আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর