রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সর্বশেষ
১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার ওমরাহ করতে সৌদি আরবে যেতে চেয়েছিলেন ডন, বিমানবন্দরে যেভাবে গ্রেফতার মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেফতার ২৪ সালমান শাহ হত্যা মামলা, ডন গ্রেফতার অর্থাভাবে অনিশ্চিত ছিল দৃষ্টি প্রতিবন্ধী ইতির বিশ্ববিদ্যালয়জীবন, পাশে দাঁড়ালেন কায়েস দ্য পিপলস নিউজে সংবাদ প্রকাশের পর হুইলচেয়ার পেল সেই শিশু তাসফিয়া কাজিপুর মেঘাই উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষকের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ছাত্রীকে ধর্ষণ ও বাবার আত্মহত্যা: প্রধান আসামি সাভারে গ্রেফতার নতুন হরমুজ রুট নিয়ে ওমানের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে ইরান সিরাজগঞ্জে ১৯৫৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: / ১২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


সিরাজগঞ্জের রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় আকবর হোসাইন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকবর হোসাইন ঢাকার মিরপুর থানার মনিরামপুর এলাকার বাসিন্দা। তিনি মৃত জয়নাল আবেদীনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, সকালে মোটরসাইকেলযোগে হাটিকুমরুল থেকে বগুড়ারগামী যাওয়ার সময় একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর কিছু সময় ঢাকা–বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্তের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর