শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেমরায় ৬ লাখ টাকার গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেফতার ঢাকা রেঞ্জ আন্তঃব্যাটালিয়ন ফুটবল টুর্নামেন্টে দাপুটে চ্যাম্পিয়ন ২৫ বিএন ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু সিংড়ার সেই ২৪৭ জন হতদরিদ্রদের মার্চ মাসের চালের দ্বিগুণ মূল্য পরিশোধ করে আলোচনায় ইউপি চেয়ারম্যান সোহরাব পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী আবারও বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ডিজেল সংকটে উল্লাপাড়ায় থমকে গেছে সেচ কার্যক্রম, দিশেহারা কৃষক চৌহালীতে আতাফল দেয়ার কথা বলে শিশুকে পাষবিক নির্যাতন
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

বগুড়ার শেরপুরে বৃদ্ধার বাড়িতে ডাকাতি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫


বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের দলিল গ্রামে এক বৃদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এই বাড়িটি ফাঁকা হওয়ায় আগেও একাধিকবার ডাকাতির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে সংঘবদ্ধ ৫-৬ জনের একটি ডাকাত দল বাড়ির বাউন্ডারির তারকাঁটার বেড়া এবং জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এই ডাকাতি করে। ভুক্তোভোগী মৃত হাবিবুর রহমানের ছেলে আহসানুল হক লিটন।


জানা যায়, আহসানুল হক লিটন তিনি কর্মসূত্রে ঢাকায় অবস্থান করায় তার বৃদ্ধা মা দীর্ঘদিন ধরে বাড়িতে একাই বসবাস করে আসছেন। রাতে ডাকাত দল ঘরের ভেতরে ঢুকে বাড়িঘর তছনছ করে তেমন কিছু না পেয়ে বৃদ্ধার কানের গহনা খুলে নেয় এবং বাড়ির ভেতরে থাকা কিছু নতুন কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার পর বৃদ্ধা মহিলা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তারা দেখতে পান, বাড়ির চারপাশের নিরাপদ তারকাঁটার বেষ্টনী কেটে ফেলা হয়েছে এবং জানালার গ্রিল কেটে ডাকাতরা ভেতরে প্রবেশ করেছে।
এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে একাকী বসবাসকারী নারী ও বৃদ্ধদের মধ্যে নিরাপত্তাহীনতার নিয়ে এখন শঙ্কায় রয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী বৃদ্ধার জামাতা রাজু আহম্মেদ বলেন, এই বাড়িতে আগেও কয়েকবার ডাকাতি হয়েছে। এবার প্রায় ৬০ হাজার টাকা ক্ষতিগ্রস্থ হয়েছি। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা প্রশাসনের কাছে এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম আলী বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর