শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার কাজিপুরে স্বাধীনতা স্কয়ারের মুর‍্যালের কালো কাপড় অপসারণ, আলোচনায় ছাত্রলীগ নেতা ভোলায় অবৈধ জ্বালানি ও ভেজাল তেল জব্দ খিলক্ষেতে ৪২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার উল্লাপাড়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে জামাত ও বিএনপি-পন্থীদের মধ্যে সংঘর্ষ টেকনাফে বিদেশি পিস্তলসহ কুখ্যাত মানবপাচারকারী আটক মোহাম্মদপুরে বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ৩২ জন গ্রেফতার ট্রাফিক মতিঝিলের নতুন উদ্যোগে স্বস্তি শিক্ষার্থী-অভিভাবকদের মোবাইলে টিকটক ভিডিও দেখানোর প্রলোভনে ৫ বছরের শিশুকে বলাৎকার, ছিঁড়লো পায়ুপথ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ জুনে উদ্বোধন: রেলমন্ত্রী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

খানসামায় পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ড, পুড়ে মরেছে ১ হাজার মুরগি

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ৭২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের গুলিয়াড়া গ্রামে অবস্থিত মীম পোল্ট্রি খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টায় মনজুরুল ইসলামের মালিকানাধীন মীম পোল্ট্রি খামারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন খামারের মালিক।

প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে। খামারে দায়িত্বরতদের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে খামারের বড় একটি অংশ আগুনে পুড়ে যায়।

খামারের মালিক মনজুরুল ইসলাম বলেন, খামারের ভেতরে থাকা প্রায় এক হাজার মুরগি পুড়ে মারা যায়। এছাড়া খামারের অবকাঠামো ও বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক সাত থেকে আট লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে পোল্ট্রি খামার ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি দু:খজনক। অগ্নিকান্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ ও সচেতন থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর