মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ
ঈদুল আযহা উপলক্ষে ১ নং ধামাইনগর ইউনিয়নে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভিজিএফ’র চাল বিতরণ শিক্ষা-দক্ষতায় নতুন দিগন্তের খোঁজে বগুড়ায় ‘আঞ্চলিক আলাপন’ গোপনে নিয়োগ, অবসরের দিনে প্রকাশ; অর্ধকোটি টাকা লেনদেনের অভিযোগ বিদায়ী অধ্যক্ষের বিরুদ্ধে সিংড়ায় পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার সিরাজগঞ্জে ডিসির মোবাইল ক্লোন করে চাঁদাবাজির অভিযোগ কামারখন্দে বোরো মৌসুমে সরকারি ভাবে ধান চাল সংগ্রহ শুরু কোটি টাকার সম্পদের উৎস নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি জোরদার সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক নেতৃত্বের দ্বন্দ্বে রাজশাহী থেকে বাস চলাচল বন্ধ এমপি হয়েও ৭ দিন ধরে ডিআইজিকে পাচ্ছি না, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী
নোটিশ:
তথ্য ও প্রচার মন্ত্রণালয় নিবন্ধনকৃত অনলাইন নিউজ পোর্টাল দ্য পিপলস্ নিউজ টোয়েন্টিফোর ডটকে সারা দেশে জেলা প্রতিনিধি নিয়োগ করা হবে। মোবাইল: ০১৭১১-১১৬২৫৭, ০১৭১২-৪০৭২৮২ ' ই-মেইল : thepeopelesnews24@gmail.com

প্রবাসী প্রেমিকের নির্দেশে সাবেক প্রেমিককে হত্যা, গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬




রাজধানীর টঙ্গী পূর্ব থানা এলাকায় প্রবাসী প্রেমিকের নির্দেশে সাবেক প্রেমিককে হত্যার ঘটনায় ৬জন আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো-তাসলিমা আক্তার (১৮), সৌদি প্রবাসী আরাফাত হোসেন (২২), মোঃ সাকিব খান (২২), নয়ন মিয়া (২২), নুরুজ্জামান শ্যামল (২০) ও, রাকিব মিয়া (২২)।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ
উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জ ও টঙ্গী পূর্ব থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে গ্রেফতার করেছে ডিবি ওয়ারী বিভাগ।

এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে।

ডিবির বরাতে তালেবুর রহমান বলেন, নারায়ণগঞ্জের বাসিন্দা তাসলিমা আক্তারের সঙ্গে ভুক্তভোগী আল আদিয়াত সায়র (১৭)-এর প্রেমের সম্পর্ক ছিল। এ সময়ে ভুক্তভোগী গোপনে তাসলিমার আপত্তিকর ছবি ধারণ করে এবং পরবর্তীতে কয়েকজন বন্ধুর কাছে তা শেয়ার করে। পরে তাসলিমার সঙ্গে সৌদি প্রবাসী আরাফাত হোসেনের নতুন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আপত্তিকর ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জানার পর আরাফাত হোসেন তাসলিমাকে ধৈর্য ধরতে বলে এবং দেশে এসে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়। পরিকল্পনা অনুযায়ী আরাফাত হোসেন গত (২নভেম্বর) দেশে ফিরে আসে। পরদিন (৩ নভেম্বর) তাসলিমা আক্তার ভিকটিমকে নিয়ে পূর্বাচল ৩০০ ফিট এলাকায় ঘুরতে যায়। সেখান থেকে তারা গাজীপুরের উলুখোলা এলাকায় গেলে হুজাইফা ও ইজি বাইক চালক রাকিব তাদের রিসিভ করে। রাত আনুমানিক আটটার দিকে ইজি বাইকে জিএমপি’র পূবাইল থানাধীন বিন্দান রোডে প্রবেশ করার পর রাকিব ও আরাফাত ভিকটিমের গলা টিপে ধরে এবং শ্যামল, হুজাইফা, নয়ন ও রাজ— ভিকটিমের হাত-পা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর ভুক্তভোগীর লাশ ইজি বাইকে করে ঘোড়াশাল-টঙ্গী মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

তিনি বলেন, এ ঘটনায় বাদী জনৈক মিজানুর রহমান বিজ্ঞ আদালতে একটি নালিশী পিটিশন দাখিল করেন এবং আদালতের নির্দেশক্রমে কদমতলী থানায় মামলা করে। পরবর্তীতে গোয়েন্দা (ওয়ারী) বিভাগ গত (৩১ ডিসেম্বর) নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে ভুক্তভোগীর প্রেমিকা তাসলিমা আক্তারকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাসলিমা আক্তার হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ও আরও তথ্য প্রদান করে। তার তথ্যের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান পরিচালনা করে আরও পাঁচজন আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর